নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সৃষ্টি বঙ্গোপসাগরে, আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায়

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তার অবস্থান এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যা ওড়িশা সংলগ্ন উপকূলের কাছাকাছি। এর সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। আগামী তিনদিনে এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে অগ্রসর হবে পশ্চিম ও উত্তর-পশ্চিমের দিকে। ওড়িশার দিকে সরে যাওয়ায় গাঙ্গেয় উপত্যকায় এর প্রভাব খানিকটা কমবে।

সোমবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশায়। সমুদ্র উত্তাল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়্গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়াতে। ভারী বর্ষণ হতে পারে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ও পশ্চিম বর্ধমানেও। কলকাতাসহ বাকি জেলায় হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।

এছাড়াও সোমবার ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, ও জলপাইগুড়িতে। বুধবারও ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি এই পাঁচ জেলায়। বৃষ্টির প্রভাবে প্রবল ধসের সম্ভাবনাও রয়েছে পাহাড়ি এলাকায়।

ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি উত্তর দিনাজপুর, মালদা, ও দক্ষিন দিনাজপুরেও। অতি ভারী বৃষ্টির প্রভাবে বাড়তে পারে নদীর জলস্তর যার জেরে নীচু এলাকা প্লাবিত হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ড ও বিহারেও। বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশেও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment