ইস্টবেঙ্গলে খেলা স্প্যানিশ মিডিও কোলাডোকে চাইছে চার্চিল ব্রাদার্স

এবছর আইলিগের অন্যতম ফেভারিট দল নিঃসন্দেহে চার্চিল ব্রাদার্স। আর তাই বিদেশী ব্রিগেডে জোর বাড়াতে এবার তাদের নজর গিয়ে পড়ল স্প্যানিশ মিডফিল্ডার হাইমে স্যান্টোস কোলাডোর উপরে। জানা গিয়েছে, এই মরশুমে লোনে ইস্টবেঙ্গল থেকে কোলাডোকে আনতে চলেছে চার্চিল।

ইস্টবেঙ্গল তাকে এখনও কোনও অফার করেনি, এদিকে সময়ও চলে যাচ্ছে দ্রুত। ফলে কোলাডো অন্য দলে যাওয়ার জন্য এগিয়েই রয়েছেন। এদিকে চুক্তিবদ্ধ থাকায় তাকে রিলিজ না দিয়ে লোনে পাঠাতে চায় ইস্টবেঙ্গল।

জানা গিয়েছে, কোলাডোকে পেতে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবকে প্রস্তাব দিয়েছে চার্চিল ব্রাদার্স। তবে এখনও এই বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। শেষ অবধি কি হবে তাই দেখার অপেক্ষায় সকলে।

আরও অন্যান্য খবর