বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালের (Remal) প্রভাবে আগামীকাল শনিবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। রবিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
ঘূর্ণিঝড়ের (Remal) প্রভাবেই উপকূলে শনিবার থেকে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় পর্যটকদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ আনতে আগাম সর্তকতা জারি করা হয়েছে। নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আজ তা গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার তা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের নাম রেমাল (Remal)। ঘূর্ণিঝড়ের এই নাম দিয়েছে ওমান। আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ বালি। রবিবার বিকেলে বা সন্ধ্যের দিকে ঘূর্ণিঝড়ের প্রবেশের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশের খুলনা বরিশাল এলাকায় ধীরে ধীরে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করবে। সে সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১২০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের (Remal) প্রভাবে শনিবারের থেকে রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সমুদ্র উত্তাল হবে। শুক্রবার থেকে রবিবার সমুদ্র যাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। কলকাতায় রবি ও সোমে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার থেকে ফের হাওয়া বদল হবে। রবিবার সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া।
আজ শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে, সূর্যের তাপে বাড়বে গরম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।






