Heavy Rains in South Bengal: আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গলবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির মাত্রা বাড়বে। মৌসুমী অক্ষরেখা পুনরায় বাংলার উপর বিস্তৃত হয়েছে, যার ফলে পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ (Heavy Rains in South Bengal)।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন-চারটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে (Heavy Rains in South Bengal)।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই দুর্যোগের কারণে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ আজ, মঙ্গলবার মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Heavy Rains in South Bengal)। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।





