অদম্য ইচ্ছাশক্তি! আগুনে ঝলসে গিয়েছিল শরীর, মনের জোর ও জেদের বশেই হাসপাতালের বেডই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী

মনে জোর ও ইচ্ছাশক্তি থাকলে যে সব কাজই সম্ভব, তা একবার ফের প্রমাণ করে দিল উত্তর ২৪ পরগণার হাড়োয়ার এক পড়ুয়া। উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই রান্না করতে গিয়ে পুড়ে গিয়েছি শরীর। এত বড় দুর্ঘটনাতেও মনের জোর ক্ষয় হয়নি ওই ছাত্রীর। পরীক্ষা সে দেবেই। শেষমেশ তার সেই ইচ্ছাশক্তির কাছে মাথানত করতেই হল কর্তৃপক্ষকে।

ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য হাসপাতালের বেডেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গতকাল, বৃহস্পতিবার হাসপাতালের বেডে শুয়েই পরীক্ষা দিল উত্তর ২৪ পরগণার হাড়োয়া জগন্নাথপুর অরবিন্দ পল্লি ভারতী হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তার এই মনের জোর দেখে গর্বিত তার মা-বাবা, স্কুলের শিক্ষক ও চিকিৎসকরাও।

অদম্য ইচ্ছাশক্তি! আগুনে ঝলসে গিয়েছিল শরীর, মনের জোর ও জেদের বশেই হাসপাতালের বেডই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী

উত্তর ২৪ পরগণার হাড়োয়ার রাইখা গ্রামের বাসিন্দা সঙ্গীতা বিশ্বাস। সে হাড়োয়া জগন্নাথপুর অরবিন্দ পল্লি ভারতী হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বেশ চলছিল পরীক্ষা। কিন্তু গত বুধবার রান্না করতে গিয়ে আগুনে পুড়ে যায় সঙ্গীতা। বেশ গুরুতর আহত হয় সে। তড়িঘড়ি তাকে নিয়ে হাসপাতালে ছোটেন তার পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানান, তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। চিকিৎসা শুরু হয় তার।

কিন্তু এত গুরুতর আহত হওয়ার পরও ইচ্ছাশক্তি একটুও দমে নি সঙ্গীতার। গতকাল, বৃহস্পতিবার ছিল উচ্চমাধ্যমিকের এডুকেশন পরীক্ষা। সঙ্গীতার জানায়, সে পরীক্ষা দেবেই। সে পরীক্ষা দিতে প্রস্তুত সবরকমভাবে।

আর পড়ুয়ার সেই অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানল কর্তৃপক্ষও। হাসপাতাল বেডেই সঙ্গীতার পরীক্ষার ব্যবস্থা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নির্ধারিত সময়েই সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বোর্ডের সদস্য ও স্কুলের শিক্ষকদের সামনে নিজের পরীক্ষা শেষ করে ওই পরীক্ষার্থী।

RELATED Articles