বাংলদেশের পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। বেড়েই চলেছে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা। এরই মধ্য আবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারির ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। বাংলাদেশ নিয়ে ভারত-সহ নানান দেশের তরফে কড়া বার্তা দেওয়া হলেও কোনও হেলদোল নেই বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারের। এরই মধ্যে এবার উঠল বাংলাদেশি পণ্য বয়কটের ডাক।
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ও ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনার প্রতিবাদে এর আগে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নেন কলকাতার এক বিশিষ্ট চিকিৎসক। এই একই পথে হাঁটে কলকাতার মানিকতলার এক হাসপাতালও। আর এবার উঠল বাংলাদেশি পণ্য বয়কটের দাবী।
বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করে শিলিগুড়িতে মিছিল করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির ঘটনায় ক্ষোভ উগড়ে দেন সংগঠনের কর্মীরা। বাংলাদেশি পণ্য বিক্রি বা আমদানি থেকে বিরত থাকার আবেদন জানান তারা। এই মিছিলের স্লোগান ছিল, “মহম্মদ ইউনুসের চামড়া, গুটিয়ে দেব আমরা”।
এই বিষয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের চেয়ারম্যান বিক্রমাদিত্য মণ্ডল সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “বিক্ষোভ চলাকালীন আমরা শিলিগুড়ির বিভিন্ন বাজার পরিদর্শন করেছি। এবং সেখানে গিয়ে দোকানদারদের বাংলাদেশি পণ্য বিক্রি ও আমদানি বন্ধ করার জন্য অনুরোধ করেছি”।
#WATCH | Darjeeling, West Bengal | The workers of Bangiya Hindu Mahamancha hold a protest in Siliguri against the attack on minorities and the arrest of ISKCON priest Chinmoy Krishna Das in Bangladesh. (04.12) pic.twitter.com/i7U5oDM7A8
— ANI (@ANI) December 5, 2024
বলে রাখি, এর আগেও শিলিগুড়িতে বাংলাদেশ নিয়ে নানান প্রতিবাদ জানানোর ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগেই সেখানে মহম্মদ ইউনুস বিরোধী পোস্টার দেখা গিয়েছিল। তাতে লেখা ছিল, ““এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন”। আবার বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার ঘটনায় সোচ্চার হয়ে এক পদক্ষেপ নিয়েছেন শিলিগুড়ির এক চিকিৎসক। তাঁর শর্ত, তাঁর চেম্বারে কোনও বাংলাদেশি রোগী গেলে আগে ভারতীয় তেরঙ্গা প্রণাম করতে হবে। তবে সেই রোগীর চিকিৎসা করা হবে। আর এবার উঠল বাংলাদেশি পণ্য বয়কটের দাবী।





