‘অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম’, অভিষেকের দাবী মেনে নিলেন হিরণ, সত্যিই কী ফের দলবদলের কথা ভেবেছিলেন বিজেপি প্রার্থী?

Hiran Chatterjee slammed Abhishek Banerjee: লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক দাবী বেশ অস্বস্তিতে ফেলেছিল বিজেপিকে। ভোটের আগে দলবদলের হিড়িক লক্ষ্য করা যায় রাজনীতির ময়দানে। সেই প্রসঙ্গেই বিজেপির ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে খোঁচা দিয়ে এক দাবী করেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, হিরণ নাকি তাঁর সঙ্গে তাঁর অফিসে দেখা করতে গিয়েছিলেন। এবার অভিষেকের সেই দাবী মেনে নিলেন বিজেপি প্রার্থী (Hiran Chatterjee slammed Abhishek Banerjee)

প্রসঙ্গত, কিছুদিন আগে ভোট প্রচারে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী ছিল, “খড়গপুর পুরসভার চেয়ারম্যান হতে চেয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী। তবে তৃণমূল তাঁর সেই শর্ত মেনে নেয়নি। কারণ, তৃণমূল কাউকে শর্তসাপেক্ষে নেওয়ার পক্ষপাতী ছিল না। তৃণমূল একটি সঙ্ঘবদ্ধ দল। তৃণমূলকে কাউকে ভাঙিয়ে আনতে হয় না”।

অভিষেকের দাবী প্রসঙ্গে কী বললেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee slammed Abhishek Banerjee)?

অভিষেকের সেই দাবী এবার কার্যত মেনে নিলেন হিরণ (Hiran Chatterjee slammed Abhishek Banerjee)। বিজেপি প্রার্থীর কথায়, “আমি দলকে জানিয়েই অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অভিষেক এখন দাবি করছেন, তিনি নাকি দরজা বন্ধ করে দিয়েছেন। কিন্তু তিনি তো নিজেই বার বার ফোন করে আমাকে ডেকেছিলেন। গিয়েছি, তাঁর সঙ্গে বৈঠক করেছি, কথা বলেছি, শুনেছি। বার বার আমাকে ফোন করে আমাকে ডাকা হচ্ছিল”।

এরপরই পাল্টা প্রমাণ দেওয়ার কথা বলে হিরণ (Hiran Chatterjee slammed Abhishek Banerjee) বলেন, “যেদিন তিনি এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেবেন, আমিও সমস্ত প্রমাণ পেশ করব। তিনি যে আমাকে কতবার ডেকেছেন, কতবার ফোন করেছেন, কী কী বলেছেন, এর সবকিছুর রেকর্ড আমি তুলে ধরব সবার সামনে। সমস্ত রেকর্ড আছে আমার কাছে। অভিষেক যে আমাকে ডেকেছেন, তা আমি শুভেন্দু অধিকারীকেও জানিয়েছিলাম। অভিষেকের কী বক্তব্য়, তা শুনে আসার জন্যে শুভেন্দু অধিকারীও অনুমতি দেন আমাতে। আমাদের দলের কিছু কৌশল রয়েছে। আমরা প্রচারের জন্য ভুলভাল কথা বলি না”।

বলে রাখি, হিরণ চট্টোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেখা করতে গিয়েছিলেন, তেমন দাবী অনেকদিন আগেই উঠেছিল। বেশ কয়েক মাস আগে একটি ছবি বেশ ভাইরাল হয় যাতে দেখা গিয়েছিল হিরণ অভিষেকের অফিসে বসে রয়েছেন। তাদের দুজনের ছবিও ভাইরাল হয়। সেই সময় হিরণ বলেছিলেন, সেই ছবি নাকি বিকৃত। তবে এবার তিনি সেই মত পাল্টে অভিষেকের দাবী স্বীকার করে বললেন, তিনি সত্যিই গিয়েছিলেন অভিষেকের অফিসে (Hiran Chatterjee slammed Abhishek Banerjee) কিন্তু তা নিজের দলকে জানিয়েই।

আরও অন্যান্য খবর