‘খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম…’, দেবের হেলিকপ্টার বিভ্রাটের খবর শুনে উদ্বেগ প্রকাশ প্রতিদ্বন্দ্বী হিরণের

Hiran Chatterjee worried for Dev: এককালে তারা সহকর্মী হলেও এখন তারা প্রতিপক্ষ। না ব্যক্তিগত জীবনে না হলেও রাজনৈতিক ময়দানে তো এখন দু’জন সম্যক সমরেই। একে অপরকে আক্রমণ করতে কখনও পিছপা হন না কেউই। কিন্তু কারোর বিপদের কথা শুনলে কী তখন আর এই দ্বন্দ্ব মাথায় থাকে? না থাকে না। আর সেই প্রমাণ হলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজেই। দেবের হেলিকপ্টার বিভ্রাটের খবর পেয়ে বেশ উদ্বিগ্ন হলেন হিরণ (Hiran Chatterjee worried for Dev)

ভোট প্রচারে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। গতকাল, শুক্রবার মালদহে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গিয়েছিলেন দেব। রতুয়া থেকে হেলিকপ্টারে রওনা দেওয়ার সময়ই আচমকাই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে জানা যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দেব নিজেও। পরিস্থিতি বুঝে দ্রুত মালদার বিমানবন্দরে নামানো হয় হেলিকপ্টার।

এই দুর্ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছিলেন দেব নিজেও। তিনি বলেন, “মৃত্যুকে কাছ থেকে দেখলাম”। সেইসঙ্গে তিনি বলেন, “বাবা-মা’র আশীর্বাদ, বাংলার মানুষের আশীর্বাদে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি”।

দেবের এই দুর্ঘটনার খবর পেয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee worried for Dev)। তিনি বলেন, “আজ দুর্ঘটনার খবর পেয়ে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপর খবর নিয়েছি। জানলাম, সেরকম কিছু ঘটনা ঘটেনি। ঈশ্বরের কৃপায় তিনি এ যাত্রায় বেঁচে গিয়েছেন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, উনি দেবকে বাঁচিয়ে দিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি যেন সব সময় তাঁকে এভাবেই রক্ষা করেন” (Hiran Chatterjee worried for Dev)

দেবের এই হেলিকপ্টার বিভ্রাটের খবর শুনে তাঁকে তড়িঘড়ি ফোন করে খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকাল পূর্ব বর্ধমানের এক সভা থেকে এই বিষয়ে তিনি বলেন, “যখন রতুয়া স্টেডিয়াম থেকে দেবের হেলিকপ্টার উড়েছিল, তখন ধোঁয়া-ধোঁয়া গন্ধ নাকে আসছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই প্রায় আগুন লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল”। সঙ্গে তিনি যোগ করেন, “এখন বিভিন্ন ঘটনা ঘটছে। কাউকে ভালো থাকতে দেবে না বিজেপি”। 

মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে আবাত বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “দেবের হেলিকপ্টারে কী বিভ্রাট হয়েছিল, তা আমি জানি না। কিন্তু মমতা যে চোখে সর্ষে ফুল দেখছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। নাহলে চারিদিকে কী আর কেউ পদ্মফুল দেখতে পান”!

RELATED Articles