প্রায় এক মাস ধরে তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বাইরে বেরোলে গায়ে গরম হাওয়া (Weather Forecast) আর যেন পুড়িয়ে দিচ্ছে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি তো রয়েছেই। এপ্রিলের মাঝে মাঝে সময় থাকে গ্রীষ্মের তীব্র দাবদাহে পুড়ছিল গোটা বাংলা। উত্তরের ২ জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি সব জায়গাতেই তাপপ্রবাহ চলেছে। গত ৩০ এপ্রিল কলকাতার তাপমাত্রা বিগত বছরের সব রেকর্ড ভেঙে পৌঁছে গিয়েছিল ৪৩ ডিগ্রিতে তবে এবার স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই তাপপ্রবাহের হাত থেকে রেহাই নেই।
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, শনিবার তাপপ্রবাহের হলুদ সর্তকতা থাকবে বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও দুই বর্ধমান জেলাতে তাপপ্রবাহের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এরপর শনিবার বিকেল থেকেই আবহাওয়া (Weather Forecast) বদলে পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৈশাখের প্রথম কালবৈশাখী হয়তো হতে পারে এদিনই।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দুই জেলা ছাড়া বাকি সবেতেই তাপপ্রবাহ (Weather Forecast) পরিস্থিতি তৈরি হয়েছিল। রবিবারের পর থেকে আবহাওয়ার ভোল বদল রাজ্যজুড়ে। তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৬ থেকে ৭৮ শতাংশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে বিপরীত ঘূণাবর্তের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তার প্রভাবেই শনিবার থেকে আবহাওয়ার (Weather Forecast) বদল ঘটবে, বেশ কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার ফলে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। তার জেরে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি।
রবিবার থেকে এ রাজ্যের উপকূলীয় এলাকায় ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বৃষ্টির বেগ বাড়বে সোম ও মঙ্গলে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বৃষ্টির সাথে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের সমুদ্র এলাকায় আবহাওয়া খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আবহাওয়া দপ্তরের তরফে ৬ এবং ৭ই মে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে খারাপ আবহাওয়ার জন্য।





