বাংলা পক্ষর লড়াইয়ে ঐতিহাসিক জয়, বনদপ্তরের “বন সহায়ক” পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এল সাফল্য। বাংলার পরীক্ষার্থীদের জন্য খুলে গেল নতুন সুযোগ। এবার রাজ্য সরকারের বনদপ্তরের “বন সহায়ক” নিয়োগের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বাংলা বাধ্যতামূলক এবং এই চাকরি পেতে অবশ্যই বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

লড়াইটা ছিল দীর্ঘ দুবছরের কিন্তু মনোবল ছিল প্রবল। তাই শেষ হাসিটাও তারাই হাসলো। বাংলা ভাষার অধিকার নিয়ে বাংলা পক্ষ যে লড়াই শুরু করেছিল আজ তার ঐতিহাসিক সাফল্য পেল বাংলা পক্ষের সদস্যরা। বাংলায় চাকরি করবে অথচ বাংলা জানবে না! এতদিন এইভাবেই বাইরের রাজ্যের ছেলেমেয়েরা বাংলা না জেনেই বাংলার বুকে সরকারি চাকরি পেয়ে যাচ্ছিল। কিন্তু এবার আর তা হবে না। এবার বনদপ্তরের পরীক্ষায় যেমন বাংলা পরীক্ষা দেওয়াটাও জরুরি তেমনি বাংলায় থাকাটাও জরুরি। বাংলা পক্ষের এই দু’ বছর ব্যাপী লড়াই আজ যেন এক নতুন মানে পেল।

বাংলা পক্ষর লড়াইয়ে ঐতিহাসিক জয়, বনদপ্তরের "বন সহায়ক" পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক

এই ঐতিহাসিক জয় নিয়ে বাংলা পক্ষের বক্তব্য, “রাজ্য সরকার এবং বনদপ্তরকে ধন্যবাদ জানাই। মাননীয়া মুখ্যমন্ত্রীকে কুর্ণিশ জানাই৷ আপনি বাংলা ও বাঙালির অভিভাবিকা৷ বাংলা ও বাঙালির স্বার্থে বাংলা পক্ষর লড়াই চলছে।” বাংলা পক্ষের বিশ্বাস আগামী দিনেও এইভাবে তাঁরা বাংলার বুকে চলা হিন্দিভাষীদের রাজত্বকে বন্ধ করে বাংলার মর্যাদা ফিরিয়ে আনবে।

RELATED Articles

Leave a Comment