করোনা সংক্রমন ঠেকাতে দেশব্যাপী লকডাউন জারি রয়েছে। এই লকডাউনে অনেক মানুষই দৈনন্দিন কেনাকাটার জন্য হোম ডেলিভারি সার্ভিসের ওপর নির্ভরশীল। তাই কেন্দ্র নির্দেশ দিয়েছেন লকডাউনের মধ্যেও মানুষ যাতে অত্যাবশ্যকীয় পণ্য পায় সে ব্যাপারে রাজ্য সরকারগুলিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে জরুরি পণ্য ব্যতীত সামগ্রীর হোম ডেলিভারিতে ছাড় দেইনি কেন্দ্র। তবে এবার অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যগুলির হোম ডেলিভারিতেও মিলবে ছাড়, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
লকডাউনের মধ্যে রাজ্যবাসীর কথা মাথায় রেখেই নবান্ন-এর তরফ থেকে সোমবার জানানো হয়েছে, এতদিন শুধু অত্যাবশ্যকীয় জিনিসের হোম ডেলিভারীতে ছাড় ছিলো। এবার থেকে জরুরি নয় এমন জিনিসের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে। এর ফলে মানুষ আরও বেশি উপকৃত হবেন। দফায় দফায় লকডাউন বাড়তে বাড়তে একমাস ছাড়িয়েছে। এই সময়ে মানুষের অন্য সামগ্রীর প্রয়োজন হতেই পারে। ধরুন আমার একটা ইলেকট্রনিক্স জিনিসের খুবই দরকার। সেক্ষেত্রে বাড়িতে বসে অর্ডার দিলেই তা চলে আসবে। এটা একটা মডেল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে এদিন আরও বলেন, এতদিন কেন্দ্রের নির্দেশানুযায়ী লকডাউনের মধ্যে কেবলমাত্র জরুরি পণ্যগুলির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়ে আসছিল। এই প্রথম সব সামগ্রীতেই ছাড় দেওয়ার এই সিদ্ধান্তটি প্রথম বাংলাই গ্রহণ করল। এবার আপনার কোনো জিনিস পত্রের দরকার হলে সেগুলো দোকানে ফোন করে বা অনলাইনে অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে হোম ডেলিভারির ক্ষেত্রেও ছাড় পাবেন। ফলে প্রয়োজনের অতিরিক্ত মানুষের বাইরে বেরোনোর প্রবণতাও কমে যাবে। এর সাহায্যে লকডাউনও সফল করা যাবে।





‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার