‘সন্দেশখালিতে আমার কথাই শেষ কথা, তৃণমূলের শীর্ষ নেতারাও আমার কথাই শুনত সেখানে’, ইডির জেরায় নিজেই জানালেন দাপুটে শাহজাহান

Power of Sheikh Shah Jahan: সন্দেশখালির ‘বেতায বাদশা’ তিনি। সন্দেশখালির ‘বাঘ’ বলেই লোকমুখে পরিচিতি তাঁর। তবে সেই বাঘ এখন ইডির খাঁচায় বন্দী। ইডির হেফাজতে গিয়ে বাঘ কার্যত ভিজে বেড়ালে পরিণত হয়েছে। ইডির কাছে ধীরে ধীরে মুখ খুলছেন শেখ শাহজাহান। আর এবার তিনি নিজেই জানিয়েছেন সন্দেশখালিতে ঠিক কতটা দাপট ছিল তাঁর (Power of Sheikh Shah Jahan)।

গতকাল, শনিবার হেফাজত শেষে শাহজাহানকে তোলা হয়েছিল ব্যাঙ্কশাল আদালতে। এদিন ইডি শাহজাহানের বয়ান লিখিত আকারে জমা দেয় আদালতে (Power of Sheikh Shah Jahan)। যদিও শাহজাহানের আইনজীবীর দাবী, শাহজাহান আগে যে বয়ান দিয়েছিলেন, তা নাকি তিনি প্রত্যাহার করতে চাইছেন। কেন্দ্রীয় তদন্তকারীকে আগে তিনি যে বয়ান দিয়েছিলেন, তাও নাকি তিনি প্রত্যাহার করতে চান বলে দাবী। শাহজাহান চিঠি দিয়ে আদালতে জানিয়েছেন, তাঁকে চাপ দিয়ে মিথ্যে বয়ান রেকর্ড  করা হয়েছে।

আদালতে শাহজাহানের কী বয়ান জমা দিল ইডি (Power of Sheikh Shah Jahan)?

আদালতে ইডি যে বক্তব্য জানিয়েছে, তাতে বলা হয়েছে, শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালি এলাকায় তিনিই শেষ কথা (Power of Sheikh Shah Jahan)। তাঁর কথা মতোই সব কাজ হত সেখানে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনিই নিতেন। এমনকি সন্দেশখালির বিষয়ে নাকি তৃণমূলের শীর্ষ নেতারাও শাহজাহানের কথাই শুনতেন। ইডিকে নিজেই এসব জানিয়েছেন শাহজাহান, আদালতে এমনই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে আবার সন্দেশখালির ঘটনায় রিপোর্ট পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সেই রিপোর্টে জমি দখল থেকে শুরু করে যৌ’ন হেনস্থা, ভোট দিতে বাধা দেওয়া এমন নানান ঘটনাকে সামনে আনা হয়েছে। ইডি এদিন আদালতে আরও জানায়, এখানেই শেষ নয়, আরও কিছু জানিয়েছেন শাহজাহান (Power of Sheikh Shah Jahan)।

আর কী জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা (Power of Sheikh Shah Jahan)?

ইডির কথায়, সন্দেশখালিতে পঞ্চায়েত স্তর থেকে লোকসভা স্তর পর্যন্ত ভোটের প্রার্থী কে হবেন, কে ভোটে জিতবেন, তা সবকিছুই ঠিক করে দিতেন শাহজাহানই। তাঁর অমতে কোনও কাজই হত না সন্দেশখালিতে (Power of Sheikh Shah Jahan)। এমনকি, দলের সর্বোচ্চ নেতৃত্বও তাঁর কথাকেই মান্যতা দিত বলে জানিয়েছেন শাহজাহান।

প্রসঙ্গত, সন্দেশখালির বাসিন্দারা আগেই জানিয়েছিলেন, সেখানে বাস্তবিকই শাহজাহানের কথাই শেষ কথা। তাঁর নির্দেশ ছাড়া সন্দেশখালিতে কোনও কাজ হয়না। আর এবার শাহজাহান নিজের মুখেই সেই কথা স্বীকার করলেন (Power of Sheikh Shah Jahan)। এবার কেন্দ্রীয় এজেন্সি বা আদালতের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই দেখার।

আরও অন্যান্য খবর