কিছুদিন আগেই উদ্ধার হয়েছিল লক্ষ লক্ষ টাকা। এর কিছুদিন না কাটতে ফের হাওড়া স্টেশন থেকে মিলল টাকার বান্ডিল। ডাউন রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে উদ্ধার ২৭ লক্ষ টাকা (money recover)। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোটের আগে এই বিপুল পরিমাণ টাকা (money recover) কোথা থেকে আনা হচ্ছিল বা কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও জানা যায়নি। তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা। এই ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ, শনিবার তাদের আদালতে তোলা হবে বলে খবর।
রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস ঢোকার পর নজরদারি চালাচ্ছিলেন জিআরপি আধিকারিকরা। সেই সময় পাঁচজন যাত্রীর আচরণ দেখে বেশ সন্দেহ হয় আধিকারিকদের। তাদের আটক করে তল্লাশি চালান তারা। তাদের সাথে থাকা ব্যাগ খুলতেই সামনে আসে আসল সত্যি (money recover)।
ব্যাগের মধ্যে থেকে ৫০০ টাকা বান্ডিল উদ্ধার (money recover) হয় গোছা গোছা। টাকা গুনে দেখা যায় প্রায় ২৭ লক্ষ টাকা রয়েছে সেখানে। এই টাকার উৎস হিসেবে কোনও কাগজপত্র দেখাতে পারে নি অভিযুক্তরা। যদিও তাদের দাবী, তারা সোনার গয়না ও পোশাক কিনতে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কলকাতা এসেছেন।
প্রসঙ্গত, এর আগে ২২ মার্চ সকালে ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে জিআরপি বাজেয়াপ্ত করেছিল ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা (money recover)। সেই সময় ৬জন যাত্রীকে গ্রেফতার করা হয়। এবার ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধারের (money recover) ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোল তৈরি হয়েছে। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক-যোগ রয়েছে কী না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।





