দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা, প্রথম স্ত্রীকে গঙ্গাসাগরে নিয়ে এসে ছেড়ে পালালেন স্বামী, আ’ত্ম’হ’ত্যার চেষ্টা বধূর

গত ১৫ জানুয়ারি ছিল মকর সংক্রান্তি। এদিন দেশের নানান প্রান্ত থেকেই ভক্তরা জড়ো হন গঙ্গাসাগরে। সাগরে পুণ্যস্নান সেরে এদিন তারা পুজো দেন কপিলমুনির আশ্রমে। লাখ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে এদিন গঙ্গাসাগরে। সরকারি হিসেব বলছে, এই বছর গঙ্গাসাগরের ভিড় ছাড়িয়েছে ৩৫ লক্ষ।

এমন বিপুল ভিড়। লাখ লাখ পুণ্যার্থীদের সমাগম। এর মধ্যে নিজের পরিজনদের হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটে গঙ্গাসাগরে। এ ঘটনা নতুন কিছু নয়। তবে এবার এক অনন্য ঘটনার সাক্ষী থাকল কপিলমুনির আশ্রম। নিজের স্ত্রীকে ইচ্ছা করেই ভিড়ের মধ্যে ছেড়ে দিয়ে চম্পট দিলেন স্বামী।

কী ঘটেছে ঘটনাটি?

স্বেচ্ছাসেবক সংগঠন হ্যাম রেডিও-র তরফে একটি ঘটনার কথা জানানো হয়েছে। ওই সংগঠন জানায়, দ্বিতীয় বিয়ে করার উদ্দেশে নিজের প্রথম স্ত্রীকে গঙ্গাসাগরে নিয়ে এসে তাঁকে সেখানেই ফেলে রেখে চলে গেলেন স্বামী। ওই বধূর নাম কারিদেবী। সোমবার মেলার ভিড়ে তাঁকে ফেলে রেখে চলে যান তাঁর স্বামী। সেই কারণে সাগরে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা করেন ওই বধূ। তবে হ্যাম রেডিও উদ্ধার করে ওই বধূকে। পরে তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।  

কী জানিয়েছেন ওই বধূ?

হ্যাম রেডিও-র কর্মকর্তাদের ওই বধূ জানান, “আমি সাগর মেলায় আসতে চাইনি। তবু স্বামী জোর করে নিয়ে এসেছিল। এখন বুঝতে পেরেছি, কেন এনেছিল”। এই ঘটনায় খুবই ভেঙে পড়েন তিনি।

অন্যদিকে আবার নিজের মৃত স্ত্রীর আত্মার শান্তি কামনায় সূদূর মধ্যপ্রদেশের ভোপাল থেকে গঙ্গাসাগরে এসেছিলেন নরেশ সিং রাজপুত। মা গঙ্গা ও কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে স্ত্রীর আত্মার শান্তি কামনা করেন তিনি। শোকাহত গলায় তিনি বলেন, “স্ত্রী কঠিন অসুখে ভুগছিলেন। অনেক খরচ করেও ওঁকে বাঁচাতে পারলাম না। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। তাই ওঁর আত্মার শান্তির কামনায় সাগরে এসেছিলাম পুজো দিতে”। একই মেলায় দুই ভিন্ন ভিন্ন ঘটনা ঘটল গঙ্গাসাগরে।

RELATED Articles