কেন্দ্রীয় সরকারের নামাঙ্কিত শ্রমিক এক্সপ্রেসে চেপে যেসব পরিযায়ীরা নিজেদের বাড়ি ফিরছেন, তাঁরা করোনা এক্সপ্রেসে করে ফিরছেন বলে রাজ্যের পরিযায়ীদের উদ্দেশ্যে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ভার্চুয়াল সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে চূড়ান্ত আক্রমন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার ২৪ ঘণ্টাও কাটেনি। ইমেজ রক্ষায় মাঠে নামলেন মুখ্যমন্ত্রী “আমি করোনা এক্সপ্রেস বলিনি, মানুষ বলেছে” সাফাই তাঁর।
বুধবার নবান্নে বসে রাজ্যে কতগুলি ট্রেন এসেছে তার ফিরিস্তি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখনও পর্যন্ত ১১ লক্ষ মানুষ ফিরে এসেছেন ২৫৫টি ট্রেনে। আরও ২২টি ট্রেনে ৩০ হাজার মানুষ আসার কথা আছে বলে জানান তিনি। সেই প্রসঙ্গে আচমকাই মমতা বলেন যে তিনি কখনও করোনা এক্সপ্রেস বলেননি। পাবলিক বলছে করোনা এক্সপ্রেস, সেটাই তিনি বলেছিলেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে বাংলায় পরিযায়ীদের এত ভালো ব্যবস্থা করা আছে, কেউ রাজ্য ছাড়তেই চাইছেন না। মমতা বলেন সব ট্রেন ফাঁকা ফিরে যাচ্ছে, যাওয়ার কেউ নেই। মহারাষ্ট্র, চেন্নাই, গুজরাতের সুরাত, দিল্লিতে পরিযায়ী শ্রমিকরা অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে অনেক জায়গায় পুলিশের লাঠিও সহ্য করতে হয়েছে পরিযায়ীদের।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার