বছর ঘুরলেই আবার রাজ্যে বিধানসভা ভোট (Assembly Election 2026)। তার আগে তেতে উঠছে রাজ্য রাজনীতি। একের পর এক ইস্যুতে সরগরম হয়ে উঠেছে বাংলা। কোথাও বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচারের জেরে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়ছে মানুষ, কোথাও আবার ওয়াকফ অশান্তিতে জ্বলছে মুর্শিদাবাদ। ভারত-পাকিস্তান সীমান্তেও অশান্তি ছড়াচ্ছে উদ্বেগ। এর মাঝেই এবার ভোটের বাজারে বড় প্রতিশ্রুতি নিয়ে হাজির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
গত কয়েক বছরে রাজ্যের রাজনীতিতে মহিলাদের ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখেই মহিলা ভোটারদের দিকে বাড়তি নজর দিতে চাইছে বিজেপি। রবিবার এক সভায় সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আমরা যদি ক্ষমতায় আসি, প্রত্যেক উপভোক্তা মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।”
শুধুমাত্র ভাতা দেওয়াতেই থেমে থাকতে চাইছে না বিজেপি। বরং সরকারি চাকরির পথ আরও প্রশস্ত করারও প্রতিশ্রুতি দিয়েছেন সুকান্ত। তাঁর কথায়, “ভাতা দেওয়া মানেই কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে— এমনটা নয়। বরং আমরা প্রতিটা বছর নিয়ম করে সরকারি নিয়োগ পরীক্ষা নেব। নিয়মিত নিয়োগ হবে।” অর্থাৎ, বিজেপির পরিকল্পনায় একদিকে যেমন আর্থিক সুরাহা দেওয়া, তেমনই রাজ্যে নতুন কর্মসংস্থানের রাস্তা খোলা।
বাংলার ভোটের ময়দানে ইতিমধ্যেই একাধিক বিষয় উত্তাপ ছড়াচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত পেরিয়ে বেআইনি অনুপ্রবে, মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, ভারত-পাকিস্তান সংঘর্ষ— এসব ইস্যুতে ভোটের আগে চড়ছে পারদ। এই আবহেই মহিলা ভোটারদের মন পেতে অন্নপূর্ণা ভাণ্ডার-এর মতো আর্থিক প্রকল্পকে সামনে এনেছে বিজেপি।
আরও পড়ুনঃ Jio-এর দারুণ অফার: ₹৮৯৫-এ ৩৩৬ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং ২৪জিবি ডেটা!
এখন প্রশ্ন, এই প্রতিশ্রুতি কতটা ভোটবাক্সে প্রভাব ফেলবে? তৃণমূল সরকার ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের মাধ্যমে মহিলাদের ভাতা দেয়। এবার অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের মাধ্যমে বিজেপি আরও বেশি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বাজি খেলেছে। রাজনৈতিক মহলের মতে, এই প্রতিশ্রুতিকে ঘিরে ভোটের শেষ পর্বে মহিলাদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়তে পারে। এখন দেখার, প্রচারের ময়দানে কতটা সফল হয় এই নতুন প্রতিশ্রুতি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!