জ্যৈষ্ঠ্য মাস এলেই হিন্দু পঞ্জিকা মতে এক বিশেষ তিথি অপেক্ষা করে সকলের জন্য। এই পূর্ণিমা তিথিতে রয়েছে অগাধ আধ্যাত্মিক গুরুত্ব। বহু মানুষ এইদিন ভগবান বিষ্ণু ও সত্যনারায়ণের পূজা করেন। একদিকে যেমন মানসিক শান্তি মেলে, অন্যদিকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে জ্যৈষ্ঠ্য মাসের পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান এবং দান করলে বহু গুণিত ফল প্রাপ্ত হয় বলে মনে করা হয়।
এই বছর জ্যৈষ্ঠ্য পূর্ণিমা পালিত হবে ১১ জুন। বহু স্থানে এইদিন বট পূর্ণিমা ব্রত পালনের রীতিও রয়েছে। এইদিন চাঁদকে অর্ঘ্য প্রদান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। জ্যোতিষ শাস্ত্র মতে, এই বিশেষ দিনে কিছু শুভ যোগের সৃষ্টি হবে, যার প্রভাবে নির্দিষ্ট কয়েকটি রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে উপকৃত হবেন। চলুন জেনে নেওয়া যাক কোন ৩টি রাশির জাতকদের জন্য এই পূর্ণিমা বয়ে আনবে শুভ পরিবর্তন।
মিথুন রাশি (Gemini) : জৈষ্ঠ্য পূর্ণিমার প্রভাবে মিথুন রাশি জাতকদের জন্য আর্থিক দিক থেকে বিশেষ শুভ সময় আসতে চলেছে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে। ব্যবসার ক্ষেত্রেও লাভের মুখ দেখতে পাওয়া যাবে। পাশাপাশি, পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে ও দাম্পত্য জীবনে আসবে নতুন মাধুর্য। সমাজেও আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (Leo) : এই সময় সিংহ রাশি জাতকদের জন্য কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলে যাবে। অফিসে পদোন্নতি কিংবা নতুন কোনও দায়িত্বের সুযোগ আসতে পারে। পড়ুয়াদের জন্যও এই সময় অত্যন্ত শুভ। যাঁরা নতুন করে সম্পত্তি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্যও এটি অনুকূল সময়। ব্যবসার ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে এবং পুরনো কোনও অসুখ থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ BJP : ছাব্বিশের ভোটের আগে বড় চমক বিজেপির! ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে পাওয়া যাবে ৩ হাজার টাকা ভাতা!
ধনু রাশি (Sagittarius) : ধনু রাশি জাতকদের জন্য এই পূর্ণিমার সময়টা কেরিয়ারে বিশেষ সাফল্য এনে দিতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের সেই প্রতীক্ষার অবসান ঘটবে। বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। পড়াশোনার জগতে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক আরও মজবুত হবে এবং সম্পর্কের মধ্যেও নতুন করে ইতিবাচকতা আসবে। সমাজেও আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।





