Today’s Episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Today’s Episode of Mithijhora) ধারাবাহিকটি প্রথম থেকেই বেশ জনপ্রিয়। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে। ৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে।
সম্প্রতি, ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে, স্বার্থক স্যার স্রোতকে তার বাড়ি ছেড়ে দিতে আসে। স্রোত কলেজ ছাড়ছে না একথা জানতে পেরে খুশি হয় স্বার্থক। নিজের মনের ভাব প্রকাশ করে ফেলে, পরক্ষণেই আবার কিছুটা গম্ভীর হয়ে যায়। তবে কি তৈরি হচ্ছে স্বার্থক স্রোতের বন্ধুত্ব। রাইয়ের বিয়ের পর কি এবার তাদের বিয়ের সানাই, অপেক্ষায় রয়েছে দর্শকেরা।
ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে, রাই অনির্বাণের বিয়ে। অনির্বাণের বাড়িতে গায়ে হলুদের পর্ব হয়ে গেছে। তবে অনির্বাণের মা মোটেই খুশি নয়। নানা কথা বলতে শোনা যাচ্ছে এই বিয়ে নিয়ে। এদিকে রাইয়ের গায়ে হলুদ পর্ব চলছে। অনির্বাণের মা অনির্বাণকে বিয়ে নিয়ে আরেকবার ভাবতে বলছে। তবে মোটেই বিয়ে নিয়ে ভেবে পিছপা হতে রাজি নয় অনির্বাণ। দিদির বিয়েতে নিজে থেকে এসে হলুদ খেলছে নীলু। নীলুই আজ রাইকে সাজাবে (Today’s Episode of Mithijhora)।
নীলু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে তার দিদিকে। চোখ সরাতে পারছে না বৌদি, মা,স্রোত। নীলুর হাতের গুনে একেবারে রাজকন্যা লাগছে রাইকে। নীলু বলে ওঠে রাজকন্যা হতে চলেছে রাজরানী। এত সবকিছুর মাঝেও নীলুকে নিয়ে চিন্তিত রাই। রাই নীলুকে বলে দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। নীলু মনেমনে বলে আগে তোর বিয়েটা ঠিক করে কর তারপর তো সব ঠিক হবে। হয়তো আমি ভালো সাজিয়েছি কিন্তু আফসোস এবারেও তোর বিয়েটা হবে না (Today’s Episode of Mithijhora)।
নীলু দিদিকে তৈরি করে দিয়ে এবার নিজেও সাজতে যায়। ইতিমধ্যেই অনির্বাণ এসে পৌঁছেছে বিয়ে করতে। তাকে বরণ করে ঘরে নিয়ে যায়। রাইয়ের মা শৌর্য মা বৌদিকে দেখে কথা বলতে এগিয়ে আসে। তারপরই অনির্বাণের বাবা মাকে দেখে পরিচয় করতে যায়। কিন্তু সেখানে কটাক্ষ শুনতে হয়। নন এসি ব্যাঙ্কোয়েটে কিভাবে অনির্বাণের বাড়ির অতিথিরা মানিয়ে নেবেন সেই কথা অনির্বাণের বাবা মনে করিয়ে দেয় রাইয়ের মাকে (Today’s Episode of Mithijhora)।
শৌর্য সবকিছুই খুব বেশি স্বাভাবিক দেখাচ্ছে। এ নিয়ে অনির্বাণ আগেই চিন্তা করেছে। আবার রাইয়ের সাথে কথা বলার জন্য এগিয়ে যেতে যায়। তখনই শৌর্যর মা তাকে আটকে দেয়। অনির্বাণের মাও বলে দেয় কেমন মেয়ে রাই জানা আছে, পরিচয় করার দরকার নেই। এদিকে নীলু এখনো বিয়ের মন্ডপে উপস্থিত হয়নি। সেই নিয়ে রাই চিন্তিত হয়ে পড়ে। তবে কি এইবার ঘুমের ওষুধের চাল চালবে নিলু ! কি হতে চলেছে ঠিক বিয়ের মুহূর্তেই জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি (Today’s Episode of Mithijhora)।





