“আমতলা, জামতলা, কেওড়াতলাতেও নেই আমি!” ২৬-এর বিধানসভার প্রার্থী তালিকায় নেই নাম, তৃণমূলে যোগের জল্পনা খারিজ! গায়িকাই থাকতে চান, সাফ জানালেন ইমন চক্রবর্তী!

বিগত কয়েক মাস ধরে রাজনৈতিক অঙ্গনে একাধিক জল্পনার কেন্দ্রে ছিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। শোনা যাচ্ছিল, তিনি নাকি তৃণমূল কংগ্রেস-এ যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। বিশেষ করে বালি কেন্দ্রকে ঘিরে সেই জল্পনা আরও জোরদার হয়েছিল, যা দ্রুত ছড়িয়ে পড়ে নানা মহলে।

তবে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশের পরই স্পষ্ট হয়ে যায়, সেই সমস্ত আলোচনা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। তালিকায় নাম না থাকায় সব জল্পনায় কার্যত ইতি পড়ে। এরপরই সমাজমাধ্যমে নিজেই মুখ খোলেন ইমন। তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি এই ধরনের গুঞ্জন থেকে দূরেই থাকতে চান এবং নিজের পরিচিত জগতে মন দিতে চান।

নিজের পোস্টে খানিক রসিকতার সুরেই তিনি লেখেন, গত কয়েক মাসে তাঁকে নাকি নানা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। উত্তরপাড়া, বালি, আমতলা থেকে শুরু করে কেওড়াতলা পর্যন্ত বিভিন্ন জায়গার নাম উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন, গুজব কতটা অযৌক্তিকভাবে ছড়িয়েছে। তাঁর এই মন্তব্যে অনেকেই মজাও পেয়েছেন।

এর পাশাপাশি তিনি অনুরোধ জানিয়েছেন, এবার যেন তাঁকে নিজের পায়ে দাঁড়াতে দেওয়া হয়। অর্থাৎ স্পষ্ট বার্তা, রাজনীতি নয়, সঙ্গীতই তাঁর মূল ক্ষেত্র। উল্লেখযোগ্য, সম্প্রতি তৃণমূলের প্রচারের গান গাওয়ার পর থেকেই তাঁর রাজনৈতিক যোগদানের জল্পনা তৈরি হয়েছিল। এমনকি বঙ্গবিভূষণ পাওয়ার পর সেই জল্পনা আরও বাড়ে।

আরও পড়ুনঃ ফের বিতর্কে জীতু কমল! ‘চিরদিনই’র পর, ‘এরাও মানুষ’ শুটিংয়ে সংঘাত! অতিরিক্ত টাকার দাবি, গোপন ভিডিও, অপমানের অভিযোগে দ্বন্দ্ব চরমে! অভিনেতা বিচার চাইতে দারস্ত হলেন ফেডারেশনের!

এদিকে এবারের প্রার্থী তালিকায় তারকা মুখের সংখ্যা তুলনামূলকভাবে কম। রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-দের মতো পরিচিত নাম থাকলেও, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং পার্নো মিত্র-র মতো আলোচিত ব্যক্তিত্বরা টিকিট পাননি, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles