ফের ফুল ফর্মে মুকুল, মুকুল রায়ের প্ল্যানেই লড়বে বাংলার বিজেপি

দ্বিতীয়বারের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হওয়ার পর থেকে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিলেন মুকুল রায়। বিজেপির সভা মিছিলে তাঁকে বেশি দেখা যাচ্ছিল না। ফলে অনেকেই মনে করেছিলেন বিজেপিতে তিনি আর তেমন সক্রিয় হবেন না। কিন্তু অমিত শাহের রাজ্য সফরের পর সেই ছবি পুরোপুরি বদলে গেছে।

মঞ্চে দিলীপ, রাহুল উপস্থিত থাকা সত্ত্বেও অমিত শাহ যেভাবে মুকুলের ভূয়সী প্রসংশা করেন এবং তাকে আসন্ন বিধানসভা ভোটের দায়িত্ব নিতে বলেন সেখানে ফের চাঙ্গা হয়ে গেছেন তৃণমূলের একসময়ের সেকেন্ড ম্যান। অমিত শাহের ভাষণ থেকে স্পষ্ট ২০১৯ ওর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির বিপুল জয়ের পেছনে মুকুল রায় কেই মূল কারণ হিসেবে মনে করছে বিজেপি হেভিওয়েট নেতারা।

ফলে রাজ্যে এখনো অবধি কোনো বড়সড় পদ না পেলেও ভবিষ্যতে যে তিনি বড় দায়িত্ব পেতে পারেন তা অমিত শাহের এদিনের ভাষণে স্পষ্ট। ফলে বিধানসভা ভোটে সাফল্য আনতে এখন বিজেপির তুরুপের তাস মুকুল এবং তিনিও কাজ শুরু করে দিয়েছেন পুরোদমে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment