সামনে আসছে দোল। রঙের উৎসবে মাতবে গোটা দেশ কিন্তু তার আগেই সতর্কবাণী শুনিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে জায়গায় অনেকে জড়ো হয়ে হোলি খেললে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ফলে প্রধানমন্ত্রী সকলের কাছে অনুরোধ করেন অন্তত এই বছরে একটু সাবধানে হোলি খেলার জন্য।
শুধু প্রধানমন্ত্রী নয়, বিতর্কিত মডেল এবং অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁর বক্তব্য হোলিতে ব্যবহৃত রঙ এবং বেলুন সবই চিন থেকে তৈরি হয়ে আসে ফলে এই রঙ বা বেলুন ব্যবহার করে দোল না খেলাই মঙ্গল।
কিন্তু রাখির এই আর্জিতে সাবধানতার বদলে তাঁকে নিয়ে হাসি ঠাট্টাই বেশি করা হয়েছে। অনেকেই রাখির এই বক্তব্যে কর্ণপাত না করেই উল্টে কমেন্ট বক্সে তাঁকে অপমান করেছেন। তবে ভারতে দিন দিন বেড়েই চলেছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই দিক থেকে আগামী দিন যে দেশের মানুষের জন্য চিন্তার সে বিষয়ে কোনো সন্দেহ নেই।





