চাকরির বাজার ফাঁকা। দেশের যুবক-যুবতীরা পড়াশোনা করে কেউ টোটো চালাচ্ছে তো কেউ টিউশন পড়িয়ে জীবন যাপন করছেন। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস। পশ্চিমবঙ্গ সার্কেলেই নিয়োগ হবে। নিচে বিস্তারিত দেওয়া হ’ল —-
পদের নাম : টেকনিক্যাল সুপাভাইজার
আবেদনের শেষ তারিখ : ১৯ সেপ্টেম্বর
শিক্ষাগত যোগ্যতা : যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: নির্বাচিত প্রার্থীরা ৩৫,৪০০ থেকে ১১২৪০০ টাকা বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি: প্রতিযোগিতামূলক ট্রেড টেস্টের মাধ্যমে আবেদনকারীর বেছে নেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময়ে দেওয়া তথ্য ভুল বলে প্রমাণিত আবেদনপত্র খারিজ বলে ধর নেওয়া হবে।
উপযুক্ত প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।





