কাশ্মীরে হঠাৎই প্ররোচনা ছাড়াই নানান সময়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুড়ছে পাক সেনা জওয়ানেরা। আর সেই আচমকা হামলাতেই শহীদ হচ্ছেন ভারতীয় জওয়ানেরা৷ এই নিয়ে পাক সেনার কাপুরুষের মতো আচমকা গুলির হামলায় প্রাণ হারিয়েছেন মোট তিন জন ভারতীয় জওয়ান। আজ সকালে ঠিক একই ভাবে পাক সেনার গুলিতে গুরুতর জখম হয়ে শহীন হন এই রাজ্যের আলিপুরদুয়ার জেলার জওয়ান রাজীব থাপা।
সূত্রের খবর, মাত্র দেড় মাস আগেই আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের চা বাগানের বাসিন্দা রাজীব থাপা কাশ্মীরে তাঁর কর্মক্ষেত্রে যোগ দিয়েছিলেন। আজ ভোর ৪:৩০ নাগাদ কাশ্মীদের রাজৌরি সেক্টরে টহলদারী দলের সঙ্গে টহল দিচ্ছিলেন তিনি৷ সেসমই হঠাৎ কোনোরকম প্ররোচনা ছাড়াই গুলি চালায় পাক সেনারা। আর সেই গুলিতেই গুরুতর জখম হয়ে শহীদ হন ভারতীয় জওয়ান আলিপুরদুয়ারের রাজীব থাপা।
আলিপুরদুয়ারে তাঁর বাড়িতে স্ত্রী এবং বৃদ্ধ অসুস্থ মা সহ রয়েছে একটি দেড় বছরের মেয়ে। মা অসুস্থ হওয়ায় রাজীবের মৃত্যুর খবর তাঁর আত্মীয়রা জানলেও এখনও জানানো হয়নি তাঁর মা এবং স্ত্রীকে। ফলে সংবাদমাধ্যমও তাদের বাড়ি পৌঁছাতে পারেনি৷ পাক সেনার গুলিতে রাজীব থাপা আহত হলে তাকে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই নিয়ে পাক সেনার গুলিতে শহীদ হলেন মোট চার জন ভারতীয় জওয়ান।





