অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া শিশুদের খাবারে মিলল জ্যান্ত পোকা, বিক্ষোভ স্থানীয়দের, তদন্তের আশ্বাস বিডিও-র

অঙ্গনওয়াড়ি থেকে দেওয়া খাবার নিয়ে বারবার নানান অভিযোগ উঠে আসছে। কখনও খাবারে মিলছে মরা সাপ তো কখনও আবার কোনও পোকা। এবার অঙ্গনওয়াড়ি থেকে দেওয়া শিশুদের খাবারের মধ্যে মিলল জ্যান্ত পোকা। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরীর জগদানন্দ মাঠপাড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

জানা গিয়েছে, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খাবারের মধ্যে থেকে জ্যান্ত পোকা পাওয়া পাওয়া গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রর বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছন সিডিপিও ও বিডিও।

স্থানীয় এক বাসিন্দা জানান যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাড়িতে খাবার নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই খাবার অন্য একটি পাত্রতে ঢালতেই চক্ষু ছানাবড়া তাঁর। তিনি দেখেঞ্জে খাবারে একটি জ্যান্ত পোকা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বেশ হইচই পড়ে যায়।

অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে রান্না করা হয়, সেই জায়গাটি খুব নোংরা। সেখানে ছাগল থাকে। শিশুদের জন্য যেখানে খাবার তৈরি হচ্ছে, সেই জায়গা এমন অপরিষ্কার কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সকলে। এই বিষয় নিয়ে বেশ ক্ষোভ জারি করেন স্থানীয়রা।

তবে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং শিক্ষিকার তরফে খাবারে পোকা থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে। বেথুয়াডহরী ১ নম্বর অঞ্চলের প্রধান পুলক সিংহ বিষয়টি জানার পর এই বিষয়গতি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে সেখানে যান বিডিও এবং সিডিপিও। তারাও আশ্বাস দিয়েছেন যে গোটা বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে।

RELATED Articles