রাজ্যে আজ থেকেই বন্ধ হতে চলেছে ইন্টারনেট পরিষেবা।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রবিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ দেখা যায়। মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্যের পরেও কিছুতেই কমছে না বিক্ষোভ।

রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তা অবরোধ থেকে শুরু করে ট্রেন চলাচল ব্যহত করে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভ দিন দিন বাড়তে থাকায় আপাতত ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খরর, রবিবার থেকেই রাজ্যের ৬ টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। রাজ্যের ৬ টি জেলা উত্তর দিনাজপুর, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণার বারাসত ও বসিরহাট মহকুমা এবং দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর ও ক্যানিং মহকুমাতে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা।

এদিকে এই বিক্ষোভের মধ্যেই রবিবার থেকেই জেলায় জেলায় মিছিল শুরু করবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

প্রসঙ্গত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সোমবার রাজপথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তি থেকে গান্ধীমূর্তির পাদদেশ হয়ে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও মঙ্গলবার এইট বি বাসস্ট্যান্ড থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment