পশ্চিমবঙ্গে বড় নাশকতার ছক আইসিস-এর।

বড় নাশকতার গন্ধ মিলছে এবারে পশ্চিমবঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ এই দুই স্থানেই হতে পারে এবারে জঙ্গি হামলা৷ ইসলামিক স্টেটকে সমর্থনকারী একটি টেলিগ্রাম চ্যানেল থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে একটি আইসিস-এর পোস্টার৷ সেই পোস্টারে বাংলাতে লেখা রয়েছে যে, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ..।’ পোস্টারটিতে রয়েছে আইসিস-এর এক শাখা সংগঠন মুরসালাত-এর লোগো।

২৫ তারিখ রাতে এই পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিতর্ক বাঁধে৷ ভারতীয় গোয়েন্দারা এই পোস্টারটিকে যথেষ্ঠ গুরুত্ব দিয়ে দেখছেন৷ এবং তাদের মতে এই পোস্টারটিতে ইঙ্গিত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে বড়সর কোনো নাশকতার৷

বাংলাদেশে ইতিমধ্যেই বেশ শক্তিশালী হয়ে উঠেছে আইসিস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও তাদের দেখা গেছে দলের জন্য লোক খুঁজতে। গত বছরই আইসিস -এর বিভিন্ন শাখার সঙ্গে কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। গোয়েন্দাদের আশঙ্কা শক্তি বাড়িয়ে এবারে শ্রীলঙ্কার মতোই আত্মঘাতী হামলায় মেতে উঠতে পারে আইসিস। আর তাদের নিশানায় থাকতে পারে বাংলাদেশ এমনকি ভারতের পশ্চিমবঙ্গ-ও।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর