বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে চরম অরাজকতা। ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন একাধিক বিজেপির কর্মী-সমর্থক। এই বিষয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে গতকাল, শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকও করেন তারা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও নির্দেশ দেওয়া হয় তিনি যাতে এই ভোট পরবর্তী হিংসার রিপোর্ট জমা করেন স্বরাষ্ট্রমন্ত্রকে। কিন্তু রাজ্যপালের অভিযোগ, নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এস দ্বিবেদী এই সংক্রান্ত কোনও রিপোর্ট রাজ্যপালকে জমা করেন নি। এমনকি, ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার যে রিপোর্ট এইচ এস দ্বিবেদীকে পাঠিয়েছেন, তা-ও রাজ্যপালের কাছে পৌঁছে দেন নি তিনি।
https://twitter.com/jdhankhar1/status/1390892847818182659
এই বিষয়ে আজ, শনিবার জগদীপ ধনখড় টুইটে এক বিবৃতি জারি করে জানান যে তিনি আজ মুখ্যসচিবকে সন্ধ্যে সাতটার মধ্যে তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দেওয়ার পরও কেন ভোট পরবর্তী হিংসার ঘটনার রিপোর্ট জমা পড়ল না, তা জানতে চাওয়া হবে তাঁর থেকে।





