মে মাসে এই ছয় রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? পড়ুন নিজের রাশিফল

বর্তমানে চাকরি বাকরি নিয়ে আমরা যথেষ্ট চিহ্নিত। আংশিক লকডাউনের বাজারে কেউ work-from-home করছে আবার কেউ কষ্ট করে হলেও অফিস যাচ্ছে। এর মধ্যেই জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই ৬ রাশির কর্মজীবন নিয়ে বেশ কিছু তথ্য জানা যাচ্ছে।

সিংহ: এই রাশির জাতকদের নিজের কর্ম জীবন নিয়ে একটু চিন্তা করতে হবে। কেরিয়ার নিয়ে অনেক যত্নশীল হতে হবে কারণ অনেক ওঠাপড়া থাকবে। এই রাশির জাতক-জাতিকাদের দশম স্থানে রাহু ও বুধ অবস্থান করার ফলে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।অফিসে আগে যে সম্মানজনক জায়গা আপনার ছিল তা ফেরত পাওয়ার জন্য আপনাকে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে।

মকর: কর্ম ক্ষেত্রে ওঠানামা থাকবে। তবে চলতি মাসের শেষে আপনি সুখবর পেতে পারেন। এই রাশির দশম স্থানে শুক্র,শনি, বৃহস্পতি ও সূর্যের অবস্থান রয়েছে। এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। চলতি মাসে কাজে মনোনিবেশ করতে পারবেন না।

ধনু: এই রাশির জাতক-জাতিকাদের ষষ্ঠ স্থানে বুধ অবস্থান করছে। তাই অফিস পলিটিক্সে জড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অহেতুক বিবাদে জড়াবেন না এই মাসে।

মীন: চলতি মাসে কর্ম ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ এর মুখে পড়তে পারেন। চাকরির জন্য দূরে কোথাও যেতে হতে পারে। সাফল্য লাভের জন্য চাকরিতে আরও মনোযোগী হতে হবে।

কুম্ভ: চাকরির বিষয় সতর্ক থাকুন। এই রাশির দশম স্থানে কেতুর অবস্থান ও রাহু এবং বুধের প্রভাবে কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। পাশাপাশি এ সময় মনে সংশয়ও বাড়তে পারে। কাজে মনোনিবেশ করতে পারবেন না। এ সময় নতুন চাকরির চেষ্টা করবেন। তবে তাড়াহুড়োর কোনও সিদ্ধান্ত নেবেন না।

মিথুন: এই মাসে কর্মজীবনে মিশ্র ফল পাবেন মিথুন রাশির জাতকরা। অনিচ্ছা সত্ত্বেও কোনও কোনও জাতকের চাকরি ক্ষেত্রে স্থানপরিবর্তন হতে পারে। অপছন্দের স্থান হওয়ার ফলে জাতকদের মনে অসন্তোষ বাড়বে। ধৈর্য ধরুন, এর ফলে আপনার লাভ হবে। ভালো চাকরির খোঁজে থাকলে প্রচেষ্টা বাড়াতে হবে।

RELATED Articles