দিল্লি সফর থেকে ফিরেই উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন রাজ্যপাল, রাজ্য রাজনীতিতে তৈরি চাপানউতোর

সদ্যই দিল্লি থেকে ফিরেছেন। এরপরই যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তুমুল জল্পনা।

জানা গিয়েছে, আগামীকাল, সোমবার দুপুরের বিমানে বাগডোগরা পৌঁছবেন রাজ্যপাল। সেখানে রয়েছে সাংবাদিক সম্মেলন। এরপর সেখান থেকে কার্শিয়াং হয়ে যাবেন দার্জিলিং। আপাতত এক সপ্তাহ দার্জিলিংয়েই থাকবেন তিনি। ঘুরে দেখবেন আশেপাশের এলাকা। রবিবার টুইট করে এমন কথাই জানিয়েছেন জগদীপ ধনখড়।

https://twitter.com/jdhankhar1/status/1406578371388088321?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1406578371388088321%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fjagdeep-dhankhar-will-visit-north-bengal-on-monday-for-one-week%2F

আরও পড়ুন- রাজ্যের ভাঁড়ারে টান, করোনায় মৃতদের পরিবারকে দেওয়া যাবে না ক্ষতিপূরণ, ঘোষণা কেন্দ্রের

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল। নতুন সরকারের ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। ক্রমে বেড়েই চলেছে রাজভবন-নবান্ন সংঘাত। গত সপ্তাহেই দিল্লি সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে জোড়া বৈঠক সেরেছেন রাজ্যপাল। এরপর গতকাল, শনিবার ফিরেছেন কলকাতায়। এরপর সোমবার ফের তাঁর উত্তরবঙ্গ সফর যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বেশ স্পষ্ট।

বলে রাখি, ঠিক এইদিনেই অর্থাৎ ২১শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার আবহাওয়া খারাপ থাকায় সফর বাতিল হয়েছে তাঁর। তবে রাজ্যপালের এমন আচমকা দার্জিলিং যাওয়ার নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন- এবার লক্ষ্য ২০২৪, ছুটির মেজাজে নয়, দলের জন্য নেতা-কর্মীদের বেশি করে কাজ করার নির্দেশ মমতার 

দিল্লিতে অমিত শাহ্‌’র সঙ্গে জোড়া বৈঠকে রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ জানিয়েছেন রাজ্যপাল। এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তৃনমূলও। এই মুহূর্তে উত্তরবঙ্গের বিজেপি নেতারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে পরিণত করা নিয়ে সরব হয়েছেন। বর্তমানে উত্তরের রাজনীতি এখন সরগরম। এই পরিস্থিতিতে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর যে উদ্দেশ্যপ্রণোদিত, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles