‘আমার গান অক্ষয় কুমারকে সুপারস্টার বানিয়েছে, ও তো গরিবের মিঠুন চক্রবর্তী’, বিস্ফোরক মন্তব্য অভিজিতের

অভিজিৎ ভট্টাচার্য গানের দুনিয়ায় একটি অতি জনপ্রিয় নাম। তাঁর গান সবসময় মানুষের মন ছুঁয়ে গিয়েছে। একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি নিজের শ্রোতাদের। তবে গানের পাশাপাশি নানান বিতর্কমূলক মন্তব্য করেও তিনি খবরের শিরোনামে উঠে আসেন। ফের এমনই এক বিতর্কে জড়ালেন গায়ক।

১৯৮১ সালে স্নাতক হওয়ার পর গানের জগতে নিজের কেরিয়ার বানাতে কানপুর থেকে মুম্বই আসেন অভিজিৎ। অসংখ্য গান গেয়েছেন নানান হিন্দি ছবির জন্য। ‘মে কোই এয়সা গীত গায়ু’, ‘ওলে ওলে’, ‘ইয়েহ তেরি আঁখে ঝুঁকি ঝুঁকি’, ‘শুনো না শুনো না’, ‘রোশনি সে’, ‘তওবা তুম্হারে এ ইশারে’, এগুলি হল তাঁর জনপ্রিয় কিছু গান।

আরও পড়ুন- শর্ট, হট ড্রেসে উষ্ণতা ছড়াচ্ছেন নন্দিনী, ‘অপরাজিতা অপু’-র আন্টি ২ এখন ইন্টারনেট সেনসেশন

সুনীল শেঠি থেকে শুরু করে অক্ষয় কুমার, শাহরুখ খান নানান অভিনেতাদের ছবিতে অনেক গান গেয়েছেন অভিজিৎ। নব্বইয়ের দশকের তাঁর গাওয়া নানান গানই সুপারহিট। গানের জন্য নানান পুরস্কারও পেয়েছেন তিনি।

তবে সম্প্রতি একটি মন্তব্য করেন অভিজিৎ, যার জেরে বিতর্কে জড়িয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে তাঁর গাওয়া নানান গানের জন্যই নানান অভিনেতারা আজ সুপারস্টার হয়েছেন। তিনি এমন অভিনেতাদের ছবিতেই গান করেছেন যারা আজ সুপারস্টারের তকমা পেয়েছেন। নাহলে তারা সুপারস্টার হতে পারতেন না।

বিশেষ করে অক্ষয় কুমারকে নিয়ে অভিজিৎ বলেন যে তাঁর গাওয়া গানের জন্যই অক্ষয় কুমার নাকি আজ বড় সেলিব্রিটি হয়েছেন। তাঁর কথায়, লোকে যেমন মিঠুন চক্রবর্তীকে গরিবের অমিতাভ বচ্চন বলেন, তেমনি অক্ষয় কুমারকে নাকি গরিবের মিঠুন চক্রবর্তী বলা হয়। তিনি গান না গাইলে অক্ষয়ের ছবি এত হিত্ত করত না, এমনও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- একের পর এক ছবি থেকে বাদ, কেরিয়ারে বড় ধাক্কা খেয়ে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কার্তিক

গায়কের এমন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছনে নেটিজেনদের একাংশ। তবে অভিজিৎ-এর এই বিতর্কমূলক মন্তব্য এই প্রথম নয়। কিছুদিন আগেই তিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকমণ্ডলী নিয়ে বেফাঁস মন্তব্য করেন। বলেন, “চারটে গান গেয়ে নিজেদের বিশাল বড় শিল্পী ভাবে”। তাঁর এমন মন্তব্যও সাড়া ফেলে দেয় নেট দুনিয়ায়।

RELATED Articles