আবারও রাজ‍্যপালের তোপের মুখে রাজ‍্য সরকার। তথ‍্য গোপনের কাজ বন্ধ করুন, সরাসরি বার্তা রাজ‍্যপালের।

আবারও তোপ দাগলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। টুইটারে রাজ‍্য সরকারকে বিঁধে তিনি লিখেছেন, করোনা নিয়ে তথ‍্য গোপনের মতো কাজ বন্ধ করুন। স্বচ্ছতা বজায় রাখুন। ৩০শে এপ্রিলের করোনা বুলেটিনে বলা হয়েছে রাজ‍্যে কোভিডে আক্রান্তের সংখ্যা ‌এখন ৫৭২। কিন্তু ১লা এপ্রিল কোনও বুলেটিন প্রকাশ করা হল না। কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এই সংখ্যাটা ৯৩১। এই সময় এই সমন্বয়ের অভাব ভয়ঙ্কর। সকলে একজোট হন। বার্তা দিলেন রাজ্যপাল।

এদিকে রাজ‍্যপালের এই আচরণের কড়া নিন্দা করেছে শাসক দল। ধনকড়ের বিরুদ্ধে রাজভবনে বসে রাজনীতি করার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল হয়েও বিজেপির মুখের কথা বলছেন ধনকড়। কিন্তু রাজ‍্যপালের মতো পদমর্যাদায় বসে তিনি তা করতে পারেন না। কয়েক দিন আগেই মুখ‍্যমন্ত্রীর সঙ্গে চরম পত্র যুদ্ধ হয়েছিল রাজ‍্যপালের। আবারও এই ঘটনা নতুন কোনও যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা সময় বলবে।

RELATED Articles

Leave a Comment