অবশেষে গ্রেফতার হল টিকিয়াপাড়া কান্ডে; পুলিশের গায়ে লাথি মারা সেই সাদা প্যান্ট ও গেরুয়া জামা পরা সেই দুষ্কৃতী। শুক্রবার ভোরে তাকে টিকিয়াপাড়া এলাকা থেকে; গ্রেফতার করেছে হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম শাকিব।
টিকিয়াপাড়া কাণ্ডে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই অনুযায়ী ঘটনার পর থেকেই কড়া পদক্ষেপ করেছে পুলিশ৷ এবার পুলিশের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শাকিবকে গ্রেফতার করল পুলিশ৷
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে পুলিশ পেটানোর ঘটনায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। শুক্রবার ভোরে টিকিয়াপাড়া এলাকায়; একটি খোঁজ চালায় গোয়েন্দারা। তাতেই ধরা পড়ে; পুলিশ পেটানো ওই দুষ্কৃতী। বিরোধীদের অভিযোগ; ‘শাসক দলের প্রশ্রয় পাওয়া ‘দুধেল গাই’ এরা এদের শাস্তি হবে না’।
হাওড়া পুলিশের কমিশনার কুনাল আগরওয়াল জানিয়েছেন; ‘গোপন সূত্রে খবর পেয়ে, হাওড়া পুলিশের একটি বিশেষ দল হানা দেয় টিকিয়াপাড়ায়। সেখান থেকেই গ্রেফতার করা হয় সাকিবকে।’ পুলিশের কাছে ওই দিনের কথা স্বীকার করেছে শাকিব। পুলিশ জানায়, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কাজ করছি।’ অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শাকিবকে শনিবারেই হাওড়া আদালতে তোলা হবে।
উল্লেখ্য, লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে, টিকিয়াপাড়ায় হামলা হয় পুলিশের ওপর। ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, পুলিশের ওপর ইট ছুঁড়ে মারছে লকডাউন ভাঙা শ’খানেক মানুষ। পুলিশকে ঘিরে ধরে চলে মারধর। ঘটনায় গুরুতর আহত হন চার পুলিশ কর্মী। ভাঙা হয় পুলিশের গাড়ি। একটি ছবি ভাইরাল হয়, যেখানে একজনকে ক্যারাটের মত পুলিশকে মারতে দেখা যায়। ছবি দেখে শনাক্ত করা হয় শাকিবকে।
ঘটনায় পুলিশ কর্মীদের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নামে হাওড়া সিটি পুলিশ। প্রথম দফায় ১০ জন তার পরবর্তী দফায় আরও দু-জনকে গ্রেফতার করেছিল গোয়েন্দারা। তবে দেশব্যাপী সবচেয়ে বেশি তোলপাড় হয় পুলিশের গায়ে লাথি মারা অবস্থায় এক যুবকের ছবি। অবশেষে সেই দুষ্কৃতীকে চিহ্নিতকরণ ও গ্রেফতারি সম্ভব হল হাওড়া পুলিশের তরফে। এখন তার কি শাস্তি হয় সেটাই এখন দেখার?
প্রসঙ্গত, এখনও পর্যন্ত টিকিয়াপাড়া কাণ্ডে এই নিয়ে মোট ১৩জনকে গ্রেফতার করল পুলিশ৷





