তৃণমূলকে কুশাসনের সরকার বলে কটাক্ষ নড্ডার!

আগামী বিধানসভা ভোট কে মাথায় রেখে রাজ্য ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করল বিজেপি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘আমার পরিবার, বিজেপি পরিবার।’ আজ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর এই সূচনাপর্বেই নাড্ডা কটাক্ষ করেন বাংলার শাসক দলকে। নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বাংলায় গ্রহণ লেগেছে। বর্তমান সরকার কুশাসনের সরকার।

এর বিরুদ্ধে লড়বে বিজেপি। বাংলায় গণতন্ত্র লুণ্ঠিত। শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। কর্মসংস্থান নেই। ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা। কাটমানির রাজত্ব চলছে। প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা মোকাবিলায় সম্পূর্ণরূপে ব‍্যর্থ।”

এক‌ই সঙ্গে তাঁর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে এই অবস্থা অচিরেই দূর হয়ে যাবে। মোদীর নেতৃত্বে এক নতুন বাংলা দেখবে রাজ্যবাসী। উল্লেখ্য, ‘আমার পরিবার, বিজেপি পরিবার’ শীর্ষক এই কর্মসূচিতে ২০২১ এর বিধানসভা ভোটের আগে ৩ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ উদ্বোধনী মঞ্চেই বিজেপিতে যোগদান করেন ১০ জন সদস্য।

আরও অন্যান্য খবর