পাকিস্তান এবং জঙ্গি এই শব্দদুটি প্রায় সমার্থক। ভারতের ওপর লাগাতার জঙ্গিহানা চালায় পাক আশ্রিত দুষ্কৃতীরা, এইকথার প্রমাণ পাওয়া গিয়েছে এর আগেই একাধিকবার। যদিও ভারত এই আক্রমণের যথাযোগ্য জবাব দেয় পড়শি দেশকে। তবে এবার বিশ্বসভায় যেভাবে পাকিস্তানকে জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার জন্য তুলোধোনা করল ভারত তা এককথায় অকল্পনীয়। ডি কোম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের গ্যাং কে পাকিস্তানে লুকিয়ে রেখে রাজার খাতির করা হচ্ছে এরকমটাই আজ অভিযোগ করলো ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় আজ নয়াদিল্লির তরফের বিভিন্ন অভিযোগ আনা হয় পাকিস্তানের বিরুদ্ধে।
লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এর মত নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে মদত দিচ্ছে পাক সরকার এরকমটাই দাবি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে। বিতর্ক সভায় পাকিস্তান প্রথমেই কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করে। এরপরেই ভারতের তীব্র আক্রমণের মুখে পড়ে ইমরান খানের দেশ। ভারতের প্রতিনিধি স্পষ্ট জানান যে অস্ত্র পাচার, ড্রাগ পাচার ইত্যাদিতে পাকিস্তান পয়লা স্থান দখল করেছে। এছাড়াও জঙ্গিদের আশ্রয় দেওয়া তো রয়েইছে।
https://twitter.com/FrontalAssault1/status/1291764530050224128?s=20
ভারতের দৃঢ়বিশ্বাস যে পাকিস্তানের আইএসআই দাউদ কোম্পানিকে রক্ষা করে চলেছে। চীনাদের সহায়তা পাওয়া পাকিস্তান গত বছরের আগস্ট মাস থেকে এই নিয়ে তৃতীয়বার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করল। যদিও নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে পাকিস্তানের এই অভিযোগ নাকচ করে দেওয়া হয় এই বলে যে এটা ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যু এখানে রাষ্ট্রপুঞ্জের কিছু করার নেই।






