আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পিএমএলএ আদালতে (PMLA Court) আজ হাজিরা ছিল তাদের। কিন্তু তাতে দেরি করে পৌঁছনোয় ববি ও মদনকে বিচারক প্রশ্ন করেন, “কত বড় ভিআইপি (VIP) হয়ে গিয়েছেন যে আপনাদের জন্য বিচারককে অপেক্ষা করতে হবে”? মদন মিত্র জানান যে যানজটের কারণে দেরি হয়েছে তাঁর।
একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নারদ কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। বেশ কিছুদিন জেলবন্দিও ছিলেন তারা। যদিও মদন, শোভন ও সুব্রত শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি ছিলেন।
আজ, মঙ্গলবার সেই মামলারই হাজিরা দেওয়ার জন্য পিএমএলএ আদালতে পৌঁছনোর কথা ছিল তাদের। এদিন শোভন ঠিক সময় মতো আদালতে পৌঁছে গেলেও বেশ খানিকটা দেরি করেই আদালতে পৌঁছন ফিরহাদ ও মদন। আর সেই দেরি নিয়ে তাদের দু’জনকে বেজায় ধমক দিলেন বিচারক।
এদিন পিএমএলএ আদালতের বিচারক মদন ও ফিরহাদের উদ্দেশে প্রশ্ন করেন, “আপনারা কতটা ভিআইপি হয়ে গিয়েছেন যে বিচারককে অপেক্ষা করতে হবে”? এরপর তিনি আরও বলেন, “কেউ সময়ে না পৌঁছলে তাঁকে কীভাবে তুলে আনতে হয় তা জানা আছে”।
দেরি করে পৌঁছনোর কারণ জানান মদন। সাফাই দিয়ে তিনি বলেন, “পিজি হাসপাতালের সামনে যানজট ছিল। তাই দেরি হয়েছে। আর কোনও কারণ নেই”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার