জুনিয়র চিকিৎসক বনাম জুনিয়র চিকিৎসক! অনিকেত-কিঞ্জলদের বিরুদ্ধে মুখ্যসচিবকে ইমেল, ৮ দফা দাবী এবার জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের

এ যেন এখন জুনিয়র চিকিৎসক বনাম জুনিয়র চিকিৎসক লড়াই হয়ে দাঁড়িয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন নামের নতুন সংগঠন তৈরি করেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। এদের বিরুদ্ধে আবার রয়েছেন আর জি করে থ্রেট কালচারের অভিযোগে সাসপেন্ড হওয়া কিছু চিকিৎসকও। এবার এই নতুন সংগঠনের তরফে মুখ্যসচিবকে দেওয়া হল চিঠি। তাতে ৮ দফা দাবী করেছেন এই চিকিৎসকরা।

এই নতুন সংগঠন তৈরি করার নেপথ্যে কারণ হিসেবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল, তাদের দাবী আর জি করের নির্যাতিতার ন্যায় বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি। এছাড়াও জুনিয়র ডক্টরস ফ্রন্টের নানান চিকিৎসকদের বিরুদ্ধেও নানান অভিযোগ তুলেছে এই নতুন সংগঠন। সেই ব্যাপারে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবীই করা হয়েছে মুখ্য্যসচিবকে দেওয়া তাদের চিঠির মাধ্যমে।

এর আগে এই নতুন সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছিল, আর জি করের নির্যাতিতার ন্যায় বিচারের নামে নাকি অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা ৪.৭৫ কোটি টাকা তুলেছেন। জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের দাবী, ন্যায় বিচারের নিশ্চয়তার পাশাপাশি এই বিষয়েও তদন্ত চান তারা। এই টাকা কারা দিচ্ছে, কোথা থেকে আসছে এই টাকা, তা নিয়ম অনুযায়ী অডিট করানোর দাবীও তুলেছেন নতুন সংগঠনের জুনিয়র চিকিৎসকরা।

Junior Doctors Association, email, Chief Secretary, demands, Junior Doctors Front, R G Kar Case

মুখ্যসচিবকে দেওয়া জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের দাবী, কোনও জুনিয়র চিকিৎসককে যেন এরপর কোনও নির্দিষ্ট রাজনৈতিক মদতপুষ্ট তদন্ত কমিটি থ্রেট কালচারের নামে বহিষ্কার না করতে পারে। যদি দেখা যায় কোনও নির্দিষ্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও এমএসভিপি এই বিষয়ে জড়িত, তাহলে যেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। রাজ্যের নানান মেডিক্যাল কলেজ থেকে যে সমস্ত অভিযোগ আসছে, সেসবও খতিয়ে দেখার দাবী জানানো হয়েছে মুখ্যসচিবকে লেখা এই মেলের মাধ্যমে।

Junior Doctors Association, email, Chief Secretary, demands, Junior Doctors Front, R G Kar Case

আরও পড়ুনঃ ঝকমকে রোদ আকাশে, কালীপুজোর আগেই হবে বড় হাওয়া বদল, ফের বৃষ্টিতে ভাসবে রাজ্য, কী জানাল আবহাওয়া দফতর?

উল্লেখ্য, অনিকেত, কিঞ্জলরা নানান মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন। এই নিয়ে মুখ্যসচিবকে চিঠিও দিয়েছেন তারা। এবার জুনিয়র চিকিৎসকদের এই নতুন সংগঠন আবার অনিকেতদের বিরুদ্ধেই সেই একই অভিযোগ এনেছে। সেই প্রেক্ষিতে আবার তারাও মুখ্যসচিবকে চিঠি দিয়ে দোষীদের শাস্তির দাবী জানিয়েছে। এবার এই নতুন সংগঠনের দাবীর প্রেক্ষিতে মুখ্যসচিব কী জবাব দেন, সেটাই এখন দেখার!

RELATED Articles