অবশেষে কর্মবিরতি প্রত্যাহার, সরকারকে ডেডলাইন বেঁধে দিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকরা। মাঝে আংশিক কর্মবিরতি তুলে নিলেও ফের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের নিগ্রহের ঘটনায় ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেন তারা। তবে এবার অবশেষে প্রায় ৫৮ দিন পর কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরা।  

কর্মবিরতি তুলে নুয়ে জুনিয়র চিকিৎসকরা জানান, “রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবী করেছিলেন হাসপাতালের নিরাপত্তা জন্য ২৬% কাজ হয়েছে। কিন্তু আমরা বলছি ৬% কাজও হয়নি। সামান্য ক’টি বিষয়। এর জন্য এত আন্দোলন করতে হবে কেন? আমাদের সরকার গণশত্রু বানাতে চায়। জনগণ আমাদেরপাশে আছে, তাই আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি”।

এদিন কর্মবিরতি প্রত্যাহার করলেও সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সময়ের মধ্যে তাদের দাবী পূরণ না হলে তারা আমরণ অনশনে বসবেন বলে জানান তারা। জুনিয়র চিকিৎসকদের কথায়, “কর্মবিরতি তুলে নিচ্ছি আমরা। তবে ধর্মতলায় আমরা অবস্থান চালিয়ে যাব। ২৪ ঘণ্টা সময় বেঁধে দিচ্ছি। আমাদের ১০ দফা দাবী যদি সরকার পুরণ না করে এর মধ্যে, তাহলে আমরা আমরণ অনশন করব। জীবন বাজি রাখব আমরা। চিকিৎসা না করে আমরা যন্ত্রণাক্লিষ্ট, সেটাই সুযোগই নিতে চাইছে রাজ্য সরকার”। ০

প্রসঙ্গত, আজ, শুক্রবার এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ছিল জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলার ওয়াই চ্যানেলে তাদের অবস্থান করার কথা ছিল। কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান জুনিয়র চিকিৎসকরা। পুলিশের বিরুদ্ধে মারধর, লাথি মারার অভিযোগ উঠেছে।

এদিন মিছিলের পর ওয়াই চ্যানেলে অবস্থান করে সাংবাদিক বৈঠক করার কথা ছিল জুনিয়র চিকিৎসকদের। সেখান থেকেই তারা তাদের আন্দোলনের আগামীর পথের বিষয়ে জানাতেন। কর্মবিরতি কী তারা প্রত্যাহার করবেন, সে বিষয়ে অবগত করতেন। কিন্তু এদিন ওয়াই চ্যানেলে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে বাধা দেয় পুলিশ।

জানা গিয়েছে, ওয়াই চ্যানেলে কিছু ম্যাটাডোর নিয়ে অপেক্ষা করছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই সময় তাদের সেখান থেকে জোর করে সরিয়ে দিতে চায় পুলিশ। তাদের মাটিতে ফেলে মারধর করা হয়। লাথি মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান জুনিয়র চিকিৎসকরা। দু’পক্ষের মধ্যে ঝামেলা হতে থাকে। এই মুহূর্তে ধর্মতলার মোড়ে অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় ব্যাহত যান চলাচল। চিকিৎসকদের কথায়, “পুলিশের মুখোশ খুলে গিয়েছে”।

RELATED Articles