উঠে যাবে কর্মবিরতি? দীর্ঘ ১০ ঘণ্টা ধরে চলা জিবি বৈঠকে কী সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা? কোন পথে এগোবে আন্দোলন?

দ্বিতীয়বারের জন্য ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকার তাদের দাবী মেনে না নেওয়ায় ফের তাদের এই সিদ্ধান্ত ছিল। তবে এই কর্মবিরতি নিয়ে আপত্তি তুলেছেন চিকিৎসকদেরই একাংশ। গতকাল, বৃহস্পতিবার আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে বসে জিবি বৈঠক। সেই বৈঠকে কী আলোচনা হল? কর্মবিরতি কী তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা? কী জানালেন তারা?

গতকাল, বৃহস্পতিবার রাত ৮টার কিছু পরে শুরু হয় এই জিবি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন নানান বিভাগের সিনিয়র চিকিৎসকরা। সেই বৈঠক শেষ হয় আজ সকাল ৮টা সাড়ে ৮টা নাগাদ। এই দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকে জুনিয়র চিকিৎসকরা কী সিদ্ধান্ত নিলেন, তা জানার জন্য মুখিয়ে সকলে। কর্মবিরতি কী উঠে যাবে, কোন পথে চলবে আন্দোলন, তা জানতে চান সকলেই।

আর জি কর কাণ্ডের আবহে অনেকেই প্রথম থেকে ‘উৎসবে ফিরছি না’ বলে বার্তা দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখালেখিও হয়। তবে মহালয়ার সন্ধ্যেতেই যেন আমূল পরিবর্তন চিত্রপটে। যে হারে জনস্রোত মহালয়ার দিনই প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন, তা নিয়ে বেশ চিন্তিত জুনিয়র চিকিৎসকরা। মানুষ যদি পাশে না থাকে, তাহলে আন্দোলন চালয়ে যাওয়া যে বেশ কঠিন হবে, তা তারা বেশ বুঝতে পেরেছেন।

সরকারকে নতুন করে বেশ কিছু দফা দাবী দিয়েছেন জুনিয়র চিকিতসকরা। থ্রেট কালচারের বিরুদ্ধেও দাবী উঠেছে। সরকার তা নিয়ে কতটা কী সিদ্ধান্ত নেয়, তা দেখতে চাইছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে পুজোর মধ্যে কর্মবিরতি চালানো বেশ কঠিন। পুজোর সময় অনেক চিকিৎসকই ছুটির মধ্যে থাকেন। চিকিৎসক সংখ্যা এমনিতেই কম থাকে। তার উপর যদি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলে, তাহলে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা যে ভেঙে পড়বে, তা বেশ স্পষ্ট।

আরও পড়ুনঃ ৩৮ বছরের পুজো বন্ধের নির্দেশ পুলিশের, থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন ক্ষিপ্ত জনতা

আবার অন্যদিকে সিনিয়র চিকিৎসকদের একাংশও চাপ দিচ্ছেন কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। তাদের মতে, পূর্ণ কর্মবিরতি না করাই ভালো। আন্দোলন চলুক, তবে কর্মবিরতি বা মানুষের অসুবিধা করে নয়। ফলে পূর্ণ কর্মবিরতি থেকে এবার জুনিয়র চিকিৎসকরা সরে আসেন কী না সেটাই দেখার! শোনা যাচ্ছে, আজ, শুক্রবারই তা নিয়ে কোনও ঘোষণা করতে পারেন তারা। কোনও মিছিলের ডাক দিতে পারেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কর্মবিরতি জারি না রেখে অন্য কোন পথে আন্দোলনকে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে কী জানান জুনিয়র চিকিৎসকরা, সেটা জানার জন্য উদগ্রীব সকলে!  

RELATED Articles