Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • West Bengal
  • ‘তৃণমূলের লোগো প্রত্যাহার করে নিতে বলব নির্বাচন কমিশনকে’, বেআইনি নিয়োগ মামলায় বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
Calcutta High Court hearing on Abhijit Ganguly plea, Abhijit Ganguly, plea, FIR, Calcutta High Court, hearing, 2024 Lok Sabha Election,

‘তৃণমূলের লোগো প্রত্যাহার করে নিতে বলব নির্বাচন কমিশনকে’, বেআইনি নিয়োগ মামলায় বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

Tina
25/11/2022
Share This Article

আজ, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দেন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। এদিন রাজ্যের আইনজীবী জানান যে গতকাল সিবিআই মণীশ জৈনকে তলব করেছিল। সেখানে গতকাল বিকেলেই হাজিরা দিয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর পরদিন অর্থাৎ আজ আদালতে হাজিরা দেন মণীশ জৈন। বিচারপতি গঙ্গোপাধ্যায় ও মণীশ জৈনের মধ্যে চলে সওয়াল-জবাব। এদিন এজলাসে বেআইনি নিয়োগ নিয়ে মণীশ জৈনকে প্রশ্ন করেন বিচারপতি। কেন অযোগ্যদের জন্য শূন্যপদ তৈরি করা হল আর কারাই বা এই পরামর্শ দিয়েছেন, তা জানতে চাওয়া হয় মণীশ জৈনের কাছে।

মণীশ জৈন জানান যে ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিচারপতির মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ক্যাবিনেট সংবিধান বিরোধী কাজ করেছে। কেউ কেন সতর্ক করল না, তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি।

এই সওয়াল-জবাবের মাঝেই মণীশ জৈনের জবাবে রাগে ফেটে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ক্যাবিনেটকে বলতে হবে যে আমরা অযোগ্যদের পাশে নেই এবং এই নিয়ে ১৯ মে-র বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। নইলে আমি এমন পদক্ষেপ করব, যা গোটা দেশে কখনও হয়নি। আমার সন্দেহ, এ রাজ্যে হয় গণতন্ত্রই সঠিক হাতে নেই আর নাহলে গণতন্ত্র বিকশিতই হয়নি। আমি ক্যাবিনেটকে পার্টি করে দেব। সবাইকে এসে উত্তর দিতে হবে। শোকজও করতে পারি”।

শুধু তাই-ই নয়। এদিন আদালতে হুঁশিয়ারিও শানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “আমি ইলেকশন কমিশনকে বলব, তৃণমূল কংগ্রেসের লোগো প্রত্যাহার করার জন্য। দল হিসেবে তাদের মান্যতা প্রত্যাহার করতে বলব নির্বাচন কমিশনকে। সংবিধান নিয়ে যা ইচ্ছা করা যায় না”।

এদিন এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি মুখ্যমন্ত্রীর যন্ত্রণা বুঝতে পারি। কিন্তু কিছু দালাল, যারা মুখপাত্র বলে পরিচিত, তারা আদালতের নামে যা ইচ্ছা বলছে। বলছে যে, নিয়োগ হলেই আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসছে। আদালত কি এগরোলের মতো স্থগিতাদেশ বেচে নাকি, যে আদালতে এলেই স্থগিতাদেশ পেয়ে যাবে”।

বলে রাখি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী গত বুধবার কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট সময়েই হাজিরা দিয়েছিলেন মণীশ জৈন। কিন্তু রাজ্য সরকার যেহেতু সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়, সেই কারণে সেদিন সেই মামলা শোনেন নি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদন খারিজ হতে আজ, শুক্রবার ফের আদালতে হাজিরা দেন শিক্ষাসচিব মণীশ জৈন।

Categories West Bengal Tags Calcutta High Court, illegal recruitment, justice Avijit Ganguly, TMC logo
Share This Article
Facebook Twitter
Tina

আরও পড়ুন

‘এখানকার দুষ্কৃতীরা তৃণমূলের নেতা, দুষ্কৃতীর আড্ডা এখন পশ্চিমবঙ্গ, পুলিশও কারোর গায়ে হাত দেয় না’, নদিয়ার তৃণমূল নেতার খুন প্রসঙ্গে দিলীপ

‘টেটে নিয়োগের জন্য ২২ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন বিরোধী দলনেতা’, তৃণমূলের ‘জাগো বাংলা’য় দুর্নীতি নিয়ে নিশানা শুভেন্দুকে

আরও অন্যান্য খবর

Anamika Chakraborty, Uday Pratap Singh, Uday Birthday, Anamika Birthday Wish, Bengali Television, Tollywood News, Celebrity Couple, অনামিকা চক্রবর্তী, উদয় প্রতাপ সিংহ, উদয়ের জন্মদিন, অনামিকার শুভেচ্ছাবার্তা, টেলিপাড়া, টলিউডের খবর, তারকা দম্পতি

মাঝরাতে কেক কেটে উদয়ের জন্মদিন পালন, স্বামীকে কোন বিশেষ প্রতিশ্রুতি দিলেন অনামিকা?

Khabor24x7 NewsDesk
13/10/2026
bigg-boss-highest-paid-contestants-fees

সপ্তাহে ৫০ লক্ষ থেকে কয়েক দিনের জন্য আড়াই কোটি! বিগ বসের ঘরে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কারা?

Khabor24x7 NewsDesk
12/10/2026
Sreelekha Mitra, Rituparna Sengupta, Mahalaya Dance Controversy, Eden Gardens Mahalaya, Tollywood News, Bengali Entertainment News, শ্রীলেখা মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, মহালয়ার নাচ, খেমটা নাচ, ইডেন গার্ডেন্স, টলিউডের খবর

‘ইহাকেই কি খেমটা নাচ বলা হয়?’ মহালয়ায় ঋতুপর্ণার নাচ দেখে কটা’ক্ষ শ্রীলেখার, পালটা কী বলছে নেটপাড়া?

Khabor24x7 NewsDesk
12/10/2026
rajveer dey mother reaction nandini dutta bigg boss bangla

বিগ বসের ঘরে নন্দিনীর সঙ্গে রাজবীরের ঘনি’ষ্ঠতা! দুজনের রসায়ন নিয়ে বো’মা ফাটালেন রাজবীরের মা

Khabor24x7 Desk
11/10/2026
nilankur-mukherjee-saptashree-nanda-zee-bangla-new-serial

জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরছেন নীলাঙ্কুর! তাঁর বিপরীতে কোন জনপ্রিয় অভিনেত্রী? নতুন জুটি নিয়ে বাড়ছে কৌতূহল

Khabor24x7 Desk
11/10/2026
suvosmita mukherjee surprises sourav chakraborty mother birthday

দামি উপহার নয়, শাশুড়ির চোখে জল এনে দিলেন শুভস্মিতা! জন্মদিনে কী এমন চমক দিলেন সৌরভের হবু স্ত্রী?

Khabor24x7 Desk
11/10/2026
অবশ্যই পড়ুন
মাঝরাতে কেক কেটে উদয়ের জন্মদিন পালন, স্বামীকে কোন বিশেষ প্রতিশ্রুতি দিলেন অনামিকা?
সপ্তাহে ৫০ লক্ষ থেকে কয়েক দিনের জন্য আড়াই কোটি! বিগ বসের ঘরে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কারা?
‘ইহাকেই কি খেমটা নাচ বলা হয়?’ মহালয়ায় ঋতুপর্ণার নাচ দেখে কটা’ক্ষ শ্রীলেখার, পালটা কী বলছে নেটপাড়া?
বিগ বসের ঘরে নন্দিনীর সঙ্গে রাজবীরের ঘনি’ষ্ঠতা! দুজনের রসায়ন নিয়ে বো’মা ফাটালেন রাজবীরের মা
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল