পুজো হোক, প্রতিবাদও চলুক! নানান পুজোর ক্যানভাস জুড়ে এবার বিচার বার্তা, পৃথক হয়েও আর জি কর নামক সুতোয় বাঁধা মা দুর্গার মণ্ডপ

নির্মমভাবে অত্যাচার চালিয়ে মুখ চিরকালের মতো বন্ধ করে দেওয়া হয়েছে মর্ত্যের মেয়ের। কতই না রক্ত ঝরেছে। সেই রক্তমাখা ফুলে মা দুর্গার বন্দনা কী সম্ভব? মা নিজেই কী মেয়ের শবদেহের উপর দাঁড়ানো উৎসব মেনে নেবেন? এমনই প্রশ্ন উঠেছে এবারের দুর্গাপুজোকে ঘিরে। এবারের পুজো অনেকটাই অন্যরকম। দুর্গাপুজোতে এবারে আর আনন্দের স্রোতে বয়ে চলা নয়, বরং থাকুক ন্যায় বিচার ছিনিয়ে নেওয়ার অঙ্গীকার!

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গোটা রাজ্য তথা দেশ উত্তাল। সকলে এই মুহূর্তে প্রতিবাদমুখর। ন্যায় বিচারের দাবী সকলের মুখে মুখে। এরই মধ্যে রয়েছে মা দুর্গার আগমন। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। কিন্তু দুর্গাপুজো নিয়ে যেন কোনও উন্মাদনাই নেই বাঙালির মধ্যে। এবারের দুর্গাপুজোর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে দুটি নাম- আর জি কর ও তিলোত্তমা। নানান পুজো মণ্ডপেও এবার রয়েছে বিচার বার্তাই।

সকলেই বিচারব্যবস্থার উপর আস্থা রেখে চলেছেন। সঠিক বিচার হবেই, এই আশাতেই চলছে প্রতিবাদ। আর সেই বিচারের আশার প্রতিফলন দেখা যাচ্ছে নানান মণ্ডপেও। ফোরাম অফ দুর্গোৎসবের তরফেও এমনই বার্তা দেওয়া হয়েছে। তাদের সোশ্যাল মিডিয়া লেখা, “চালচিত্র থাকলে খালি, ভালো কি লাগবে বাঙালির?/ বিচার জুড়োক মেয়ের ক্ষত/ পুজো ফিরুক আগের মতো”।

পুজো হোক, প্রতিবাদও চলুক! নানান পুজোর ক্যানভাস জুড়ে এবার বিচার বার্তা, পৃথক হয়েও আর জি কর নামক সুতোয় বাঁধা মা দুর্গার মণ্ডপ

কলকাতা-সহ রাজ্যের নানান পুজো মণ্ডপেও এবছর থাকছে বিচার বার্তা। ভবানীপুর ৭৫ পল্লি থেকে শুরু করে টালা বারোয়ারি, রামজয় শীল লেন, এমনকি হুগলির নানান পুজো মণ্ডপেও দেখা যাচ্ছে বিচারের বার্তার ছবি। পুজো মণ্ডপ একে অপরের থেকে আলাদা হয়েও কেমন যেন আর জি কর নামের সুতোয় একসঙ্গে বাঁধা পড়েছে।  

এবারের টালা বারোয়ারির পুজোর পোস্টারে লেখা-#Everyonewantsjustice। বিচারের দাবীতে পুজোর উদ্যোক্তা ও দর্শকদের এক করা হয়েছে উত্তর কলকাতার এই পুজোয়। অন্যদিকে, ভবানীপুর ৭৫ পল্লির বার্তা- ‘আস্থা রাখুন, ভরসা রাখুন/ দোষীদের কঠোরতম শাস্তি চাই’।

পুজো হোক, প্রতিবাদও চলুক! নানান পুজোর ক্যানভাস জুড়ে এবার বিচার বার্তা, পৃথক হয়েও আর জি কর নামক সুতোয় বাঁধা মা দুর্গার মণ্ডপ

রামজয় শীল লেনের পুজোতেও বিচার বার্তা। দেওয়ালে আঁকা পুজোর ছবির কোথাও মেয়ের মুখঢাকা কোথাও আবার বর্ণিত মেয়েদের উপর অত্যাচারের কাহিনী।

পুজো হোক, প্রতিবাদও চলুক! নানান পুজোর ক্যানভাস জুড়ে এবার বিচার বার্তা, পৃথক হয়েও আর জি কর নামক সুতোয় বাঁধা মা দুর্গার মণ্ডপ

হুগলির এক পুজোয় আবার পোস্টারে লেখা, “চাই না মোরা দিল্লি ঘটুক কিংবা কলকাতা/সভ্য সমাজ গর্জে উঠুক ভাঙতে নীরবতা”। এভাবেই নানান বিচার বার্তা নানান মণ্ডপে। প্রতিবাদের ভাষা আলাদা কিন্তু প্রতিবাদের লক্ষ্য একটাই, সঠিক বিচার ও দোষীদের কঠোরতম শাস্তি। উৎসবের মধ্যেও কিন্তু কেউ ভুলছেন না তিলোত্তমাকে।

পুজো হোক, প্রতিবাদও চলুক! নানান পুজোর ক্যানভাস জুড়ে এবার বিচার বার্তা, পৃথক হয়েও আর জি কর নামক সুতোয় বাঁধা মা দুর্গার মণ্ডপ

RELATED Articles