ডেডলাইন বনাম ডেডলাইন! স্বাস্থ্যভবন অভিযান শুরু জুনিয়র চিকিৎসকদের, মিছিল আটকাতে গার্ডরেল দিল পুলিশ, পূরণ হবে চিকিৎসকদের দাবী?

সুপ্রিম ডেডলাইন বনাম চিকিৎসকদের ডেডলাইন! সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দিয়েছিল যে আজ, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে। সেই নির্দেশ অমান্য করে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন যে তারা কর্মবিরতি তুলবেন না। এরই সঙ্গে আজ, মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা। করুণাময়ী থেকে শুরু হল চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান।

করুণাময়ী এই মুহূর্তে ছেয়ে রয়েছে আর জি কর কাণ্ডের জন্য প্রতিবাদী স্লোগানে। তরুণী চিকিৎসককে নির্মমভাবে খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা। নিজেদের পাঁচ দফা দাবী নিয়ে তারা এগোচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। আজ বিকেল ৫টার মধ্যে তাদের সেই দাবী না মানা হলে, এই ঘটনার দায় রাজ্য সরকারের উপরেই চাপানো হবে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।   

আন্দোলনরত চিকিৎসকদের দাবী, তিলোত্তমার ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। শুধু আর জি করের ঘটনা নয়, তিলোত্তমার পরিণতির জন্য রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির অব্যবস্থা দায়ী। সন্দীপ ঘোষের দলবলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তারা। শুধুমাত্র পাঁচ দফা দাবীই নয়, রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদত্যাগ চেয়েও চিকিৎসকদের এই মিছিল।

এমন আবহে স্বাস্থ্য ভবনের সামনেও প্রস্তুত পুলিশ। সেখানেও রয়েছে কিরা নিরাপত্তা। জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের ১০০ মিটার আগে গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। সেখানেই আটকে দেওয়া হবে মিছিল। যদিও জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, তারা স্বাস্থ্য ভবমের সামনে ধর্নায় বসবেন। এবার তাদের যদি আটকে দেওয়া হয়, তাহলে গার্ডরেলের বাইরেই তারা অবস্থান বিক্ষোভ করেন কী না, সেটা সময় বলবে।

আরও পড়ুনঃ ‘মামলা লড়ব, টাকা চাই…’, মামলার টাকা তুলতে জিবি বৈঠক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে অভিযুক্তদের, আবাসিকদের থেকে চাওয়া হল টাকা

এই কর্মসূচি নিয়ে এক আন্দোলনরত চিকিৎসক জানান, “আমাদের ৫ দফা দাবীর কোনও সমাধান হয়নি। আমরা চাই মুখ্যমন্ত্রী এই দাবী মেটানোর ব্যবস্থা করুন। প্রয়োজনে আরও দীর্ঘ সময় আমরা আন্দোলনে থাকব। ৫টার মধ্যে যদি হেলথ সেক্রেটাররি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ আমাদের যে দাবী রয়েছে, তা মানা না হলে আন্দোলন আরও জোরালো হবে। আমরা বিনীত গোয়েলের পদত্যাগের দাবী আমরা আগেই লালবাজার অভিযান করেছিলাম। সেই দাবী এখনও মানা হয়নি। সরকার যদি আমাদের দাবী না মানে, তাহলে আমরা বুঝব, তারা চাইছেন না আমাদের সমস্যা মিটুক”।

RELATED Articles