কালবৈশাখী ঝড়ে কোচবিহারে মৃত ১

গতকাল সন্ধ্যায় মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে কোচবিহার-২ ব্লকের গোলমোরিচ বাড়ি এলাকায় প্রায় ৪০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারীসূত্রে জানা গিয়েছে। এই এলাকায় ঝড়ে মাথায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অখিল সূত্রধর নামের এক ব্যক্তির।

জেলার বিভিন্ন প্রান্তে আহত হয়েছেন প্রচুর মানুষ। এদের মধ্যে কয়েকজন আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

কোচবিহার জেলা পরিষদের কর্মাধক্ষ্য পরিমল বর্মণ শুক্রবার সকালে এলাকা পরিদর্শনে যান। পরিমলবাবু জানান, ‘গতকাল সন্ধ্যে ৭টা নাগাদ কালবৈশাখীর দাপটে প্রায় হাজারের বেশি ঘরবাড়ি কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। গোলমরিচবাড়ি এলাকায় ব্যপক ক্ষতি হয়েছে। আমরা তালিকা তৈরি করছি। জমির ফসল ও ভুট্টার ক্ষেত তছনছ হয়ে গিয়েছে। একশোর বেশি মানুষ হাসপাতালে রয়েছেন বলে জানতে পেরেছি। আমরা রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠাচ্ছি’।

করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে চলছে একুশদিনব্যাপী লকডাউন। এই পরিস্থিতিতে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় মাথায় হাত কোচবিহারবাসীর। স্থানীয় পঞ্চায়েতের তরফে ক্ষতিগ্রস্থদের মরিচবাড়ি হাইস্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। এলাকাবাসীদের দাবি, লকডাউনের জেরে এমনিতেই কাজ নেই, এরওপর মাথার ওপর ছাদও চলে গেল। ফলে গভীর সঙ্কটের সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment