বড় অঘটন কালীপুজোতে! আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩০ ফুটের কালী প্রতিমা, কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী ও উদ্যোক্তারা

এর আগে দুর্গাপুজোর সময় রাণাঘাটের ১২০ ফুট দুর্গাপ্রতিমা দর্শনের সুযোগ হয়নি দর্শনার্থীদের কারণ সেই পুজোর অনুমতি মেলেনি। এবার ৩০ ফুট কালী প্রতিমাও দর্শন করা যাবে না আর। কালীপুজোয় এল বড় বাধা। পুজোর ঠিক আগের রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালী প্রতিমা। এর জেরে মন খারাপের ছায়া গোটা এলাকাজুড়ে।

ঘটনাটি ঘটেছে আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবে। বহু বছরের পুরনো পুজো হয় সেখানে। আর তাদের এই পুজোর মূল আকর্ষণ ৩০ ফুটের কালী প্রতিমা। শুধুমাত্র আসানসোলই নয়, অন্যান্য জায়গা থেকেও এই প্রতিমা দর্শন করতে আসেন বহু দর্শনার্থী।        

শুধুমাত্র পুজোই নয়, এই পুজোকে কেন্দ্র করে সামনের খেলার মাঠে বড় মেলার আয়োজনও করা হয় প্রতি বছর। কালীপুজো ও এই মেলাকে কেন্দ্র করে বছরের সাতটা দিন জমজমাট হয়ে থাকে গোটা এলাকা। চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। কিন্তু এই বছর পুজোর আগে ঘটে গেল বড় অঘটন।

গতকাল, বুধবার আচমকাই ভেঙে পড়ে কালী প্রতিমা। ফলে হতাশ উদ্যোক্তারা। সেই সঙ্গে মন খারাপ এলাকাবাসীরও। এই বছর আর ৩০ ফুটের কালী প্রতিমা দেখার সুযোগ পাবেন না কেউ। তবে পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, অন্য প্রতিমা এনে পুজো হবে। আর বরাবরের মতো মেলাও বসবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।   

 আরও পড়ুনঃ মূক ও বধির যুবতীকে নির্জন বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ প্রৌঢ়ের, টাকা নিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব তৃণমূল নেতার, বিক্ষোভ এলাকায়

অনেকেই মনে করছেন, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃষ্টির কারণে প্রতিমা হয়ত ঠিকমতো শুকোয়নি। সেই কারণেই এমন বিপত্তি। পুজোর উদ্যোক্তা জানান, “কী বলব আর। খুবই কষ্ট হচ্ছে। সকাল পর্যন্ত ঠিক ছিল। যিনি বানাচ্ছিলেন হয়ত তার মধ্যে কিছু গলদ ছিল। তাই ভেঙে গেল হয়ত”।

RELATED Articles