আজ কালীপুজো। নৈহাটির বড়মার দর্শন করতে প্রতি বছরই ভিড় উপচে পড়ে সেখানে। দূরদূরান্ত থেকে মানুষ আসেন বড়মাকে একবার দেখার জন্য। এর ফলে নৈহাটি স্টেশনেও হয় লাগামছাড়া ভিড়। সেই কারণেই এবার এক বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকাই বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
আগামী ৪ দিনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর রেল সূত্রে। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে আগামী রবিবার অর্থাৎ ৩ নভেম্বর পর্যন্ত প্ল্যাটফর্মে ঢুকবে না ট্রেন। সন্ধ্যে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই ট্রেন ঢোকা বন্ধ থাকবে।
কালীপুজোর সময় এই স্টেশনে এত বেশি পরিমাণ ভিড় থাকে যে তা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। কোনও রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মেই শুধু এই কয়েকদিন সন্ধ্যের পর আর নৈহাটি লোকাল ঢুকবে না বলে জানানো হয়েছে। বাকি প্ল্যাটফর্মে স্বাভাবিকভাবে ঢুকবে ট্রেন।
জানা গিয়েছে, ভিড় ঠেকানোর জন্য প্ল্যাটফর্মে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশনে ‘কিউ’ করে যাত্রীদের ট্রেনে তোলার ব্যবস্থা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হ্যেছেম যাতে ১ নম্বর প্ল্যাটফর্মের বদলে তারা ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করেন।
আরও পড়ুনঃ বড় অঘটন কালীপুজোতে! আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩০ ফুটের কালী প্রতিমা, কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী ও উদ্যোক্তারা
এমনকি, প্ল্যাটফর্মে ওঠা ও নামার ক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর। যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের জন্য টিকিট কাউন্টার ও দক্ষিণের আন্ডারপাস ব্যবহার করা হবে বলে রেল সূত্রে খবর।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার