‘মহিলারা রিয়্যাক্ট করছে, বলেছিলাম এসো না’, ভোট প্রচারে গিয়ে মহিলাদের তোপের মুখে কাঞ্চন, বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

Kalyan Banerjee to Kanchan Mallick: তিনবার বিয়ে। এর জেরে বেশ বিতর্কেও জড়িয়েছেন তিনি। বিতর্কের ফলে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকলেও এর আঁচ কিন্তু পড়েছে তাঁর রাজনৈতিক কেরিয়ারেও। আর ফলস্বরূপ ভোট প্রচারে গিয়ে বেশ অপমানিত হতে হল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। তাঁকে জিপ থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee to Kanchan Mallick)

কী ঘটেছে ঘটনাটি (Kalyan Banerjee to Kanchan Mallick)?

শুরু হয়েছে লোকসভা নির্বাচন। আগামীকাল, শুক্রবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী। তপ্ত গরমকে মাথায় নিয়েই প্রচার করছেন সকলে। আজ, বৃহস্পতিবার এই তীব্র গরমের মধ্যেও হুড খোলা জিপে কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে এক কাণ্ড (Kalyan Banerjee to Kanchan Mallick)

কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে প্রচার শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই হুড খোলা গাড়িতে দেখা যায় কাঞ্চন মল্লিককে। তাঁকে দেখে বেশ বিরক্তই হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে প্রচারে যেতে চান নি তিনি। ফলে কাঞ্চনকে গাড়ি থেকে নেমে যেতে বলেন (Kalyan Banerjee to Kanchan Mallick)।    

কেন এমন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee to Kanchan Mallick)?

এই বিষয়ে তৃণমূল প্রার্থী বলেন, “উনি মনক্ষুণ্ণ হয়েছেন কী হননি আমি জানি না। আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না” (Kalyan Banerjee to Kanchan Mallick)

কল্যাণের কথায় (Kalyan Banerjee to Kanchan Mallick), “আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? উনি একজন বিধায়ক। নিজেও প্রচার করতে পারেন। সেখানে তো করছেন না। আমাকে নির্বাচনে লড়তে হচ্ছে। মানুষের মনে যা আছে তা তো বুঝতে হবে। আমি ব্যক্তি বিশেষের জন্য নই। আমি সমষ্টিগত মানুষের জন্য। তাই সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না কোনও ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য”।

এই ঘটনা প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে কাঞ্চন মল্লিক বলেছেন, “আমাকে নামিয়ে দেননি। আমি যখন উঠলাম তখন বললেন, ‘গ্রামে প্রচারে যেও না। গ্রামের লোকেরা তোমাকে দেখলে রিঅ্যাক্ট করছে। সরি টু সে । আমাকে ভোটটা করতে দাও’। আমাকে বলেছে, আমি নেমে গেছি। কারণ দেখো, ওঁর ভোটপ্রচারের কী স্ট্র্যাটেজি জানি না। দলীয় প্রচারে গেছি। লোকসভার প্রার্থীর প্রচারে গেছিলাম। বলেছেন নেমে যেতে, নেমে গেছি” (Kalyan Banerjee to Kanchan Mallick)

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়ে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। এটি তাঁর তৃতীয় বিয়ে। তাঁর এই বিয়ে বেশ কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু তাতে তিনি আমল বিশেষ দেন নি। কিন্তু জনসাধারণ যে বিষয়টি মেনে নিচ্ছে না, তা আজকের ঘটনায় স্পষ্ট (Kalyan Banerjee to Kanchan Mallick)।  

RELATED Articles