আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ-আন্দোলন জারি। দীর্ঘদিন ধরে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি তুলে নিলেও নিজেদের দাবী পূরণে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সেই অনশন নিয়েও এবার হতে হলে ট্রোলের শিকার।
গতকাল, শনিবার থেকে আমরণ অনশনে বসেছেন ৬ জন জুনিয়র চিকিৎসক। এই ৬ জনের মধ্যে আর জি করের কোনও চিকিৎসক নেই। বাকি জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরেছেন। তবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস ঘোষরা অনশনে না বসায়, তা নিয়ে বেশ ট্রোলের শিকারও হতে হয়েছে তাদের। এবার এর জবাব দিলেন কিঞ্জল।
শনিবার এই অনশন মঞ্চের একটি ছবি পোস্ট করেছিলেন কিঞ্জল নন্দ। তাতে দেখা যাচ্ছে ৬ জন অনশনে বসা চিকিৎসকদের সামনে খোলা বই। তাদের প্রত্যেকের মুখেই হাসি। কিঞ্জলের এই পোস্টে একজন কমেন্ট করেন, “কোনো এক সেলিব্রিটি লিখেছে দেখলাম, বন্দুক অন্যের কাঁধে দিয়ে সব প্রচার এর মুখ হতে চাইছে”।
তাতে কিঞ্জল জবাব দেন, “লিখতে দিন না”। এই কমেন্টের জবাবে আরেক নেটনাগরিক লেখেন, “এরা জুনিয়রদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আসলে ওদের নিজেদের শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে তো, তাই যাদের শিরদাঁড়া আছে তাদের মানসিক জোর সম্বন্ধে কোনো ধারণাই নেই। না কুণালের না মৌপিয়ার”।
অন্য একজন কমেন্ট বক্সে লিখেছেন, “আমাদের সকলের উচিত আপনাদের ধন্যবাদ জানানো, আপনাদের কাছে ক্ষমা চাওয়াও উচিত। রোদে পুড়ে, জলে ভিজে, তাবেদারদের হাজারো মিথ্যে সয়েও আমাদের সবার লড়াই আপনারা লড়ছেন। ভালোবাসা নেবেন। অনশনকারী ভাইবোনদের শ্রদ্ধা এবং কুর্নিশ জানাই”।
যে ৬ জন চিকিৎসক অনশন করছেন, তাঁদের নাম ও শারীরিক অবস্থাও সামনে এনেছেন কিঞ্জল নন্দ। গোটা বাংলার চোখ এখন এই জুনিয়র চিকিৎসকদের দিকেই। একদিকে যখন শাসক দল দুর্গাপুজোর মরশুমে দিকে দিকে উদ্বোধনে ব্যস্ত, সেখানে জুনিয়র চিকিৎসকদের এই অদমনীয় মনোভাবকে সকলেই কুর্নিশ জানাচ্ছে।
আরও পড়ুনঃ ভূপতিনগরে মহিলাকে ধর্ষণ করে খুন, অভিযুক্তকে গণপিটুনি ক্ষুব্ধ জনতার, মৃত্যু অভিযুক্তের
বলে রাখি, এই স্থলে ধর্না দেওয়া নিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে জুনিয়র চিকিৎসকদের। ধর্নাস্থলের কাছাকাছি নেই বায়ো টয়লেট। ফলে সাধারণ শৌচাগার ব্যবহার করতে হচ্ছে তাদের। পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রিন জোনে বায়ো টয়লেট বসানো যাবে না। অনশন মঞ্চে বসানো হয়েছে সিসিটিভি যাতে স্বচ্ছতা নিয়ে কোনও বিতর্কিত দাবী না ওঠে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!