নবরাত্রির সময়ে জগৎ সংসারের উপর আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদ বর্ষিত হয়। ন’দিনে নয় রূপে পূজিত হন দেবী। এই সময় মানুষ মা-কে বন্দনা করে অশুভ সবকিছুর বিনাশ চায় মানুষ। জ্যোতিষশাস্ত্র মতে, এমন কিছু রাশি আছে যার উপর মায়ের আশীর্বাদ সবসময় থাকে। এবারের নবরাত্রিও অন্যথা নয়। এই রাশিগুলির জন্য খুবই শুভ এই সময়টা ।
নবরাত্রিতে প্রতিপদে ঘটস্থাপনা করে শৈলপুত্রীর পুজো হয়। এরপর দ্বিতীয়ায় পূজিত হন ব্রহ্মচারিণী। তৃতীয়ায় গৌরী পুজো ও চন্দ্রঘণ্টা পুজো। চতুর্থীতে কুষ্মাণ্ড পুজো। পঞ্চমী, শনিবার পঞ্চমীতে পুজো হয় স্কন্দমাতার। কাত্যায়নী পুজো হয় ষষ্ঠীতে। মহাসপ্তমীতে পূজিতা হন কালরাত্রি। মহাঅষ্টমী তিথিতে মহাগৌরী পুজো হয়। সিদ্ধিদাত্রী রূপে মা পূজিতা হন নবমীতে।
নবরাত্রিতে কোন কোন রাশি মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির জাতকদের পরম পূজ্য মা দুর্গা। ফলে এই রাশির জাতক-জাতিকাদের উপর মা দুর্গার আশীর্বাদ রয়েছে। এমন পরিস্থিতিতে নবরাত্রির সময় রীতি অনুযায়ী পুজো করা উচিত এদের। অসমাপ্ত কাজ শেষ হবে এই সময়। সম্পর্কগুলো সুন্দর হবে। কোনও কথা কাটাকাটি এড়িয়ে চলুন। শত্রুও এই রাশির জাতক-জাতিকাদের গুণে মুগ্ধ হবে।
তুলা রাশি
জ্যোতিষশাস্ত্র মতে, এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা শুক্র এবং দেবী দুর্গা। সেই কারণে ভক্তি সহকারে দুর্গার পুজো করলে অবশ্যই সুফল মিলবে। নবরাত্রির সময়, মা দুর্গার পুজো করলে সঙ্কট কাটে। স্তোত্র-মন্ত্র পাঠে বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যায়। মনে শক্তি আসে।
সিংহ রাশি
মায়ের বাহনই সিংহ। সেই কারণে মা দুর্গাকে সিংহবাহিনীও বলা হয়। সেইজন্য সিংহ রাশির জাতক-জাতিকারা সর্বদা দেবী দুর্গার আশীর্বাদ পান। মায়ের কৃপায় কর্মজীবন ও ব্যবসায় অনেক উন্নতি লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। নবরাত্রির সময়, নয় রূপে মা দুর্গার পুজো সাফল্যের দরজা খুলে দেয়। অন্তরে শক্তি জোগায়।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!