দিল্লি সংঘর্ষের জেরে সিপি’র নির্দেশে রাত থেকেই শহরে কড়া নজরদারি

দিল্লিতে সংঘর্ষের জেরে শহর কলকাতায় কোনও ধরনের উত্তেজনা বা সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সতর্ক থাকার নির্দেশ দিলেন পুলিশ বাহিনীকে। আর সেই নির্দেশ পেয়ে মঙ্গলবার মাঝরাত থেকেই বিশেষ টহলদারি অভিযান শুরু করল কলকাতা পুলিশ। শহরের স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু করেছে।

একইসঙ্গে নবান্নের তরফে রাজ্য পুলিশকেও সাবধান থাকার জন্য বলা হয়েছে। গোয়েন্দা দফতরগুলোকে আরও জনসংযোগ বাড়ানোর জন্য বলা হয়েছে। আপাতত সাতদিন এই বিশেষ বার্তা মানার নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে।

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা মঙ্গলবার নির্দেশ দিয়েছেন, ডেপুটি কমিশনার, অ্যাসিসট্যান্ট কমিশনার ও থানার ওসিদের আরও বেশি করে নিজের এলাকায় নজরদারি করতে হবে। এছাড়াও মন্দির, মসজিদ, গির্জা চত্বরে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে । স্থানীয় মানুষের সঙ্গে আরও যোগাযোগ বাড়াতে প্রতিটি থানাকে বলা হয়েছে। বিশেষত বিভিন্ন ক্লাব, ধর্মীয় সংগঠন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, নেতাদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর কথাও বলা হয়েছে শীর্ষমহল থেকে। এছাড়াও সাম্প্রতিককালে রাজ্যের যে সমস্ত জেলায় হিংসার ঘটনা ঘটেছে সেখানে আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া , দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগণার স্পর্শকাতর অঞ্চলগুলির থানাদেরও আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment