দিল্লি সংঘর্ষ আটকাতে দিল্লি পুলিশের সাথে রাতে জরুরি বৈঠকে অজিত দোভাল

পরিস্থিতি গুরুতর, গত ২৪ ঘন্টায় কেবলমাত্র দিল্লি পরিস্থিতি নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রকে একাধিক বৈঠকে বসেছেন অমিত শাহ। এর মধ্যে শেষ বৈঠকে হাজির ছিলেন জাতীয় সুরক্ষা সংস্থা প্রধান অজিত দোভাল। শুধু বৈঠকেই গেলেন এমনটা নয়। মঙ্গলবার রাতে স্বশরীরে ঘুরে দেখলেন গোটা উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ, সেলামপুর সহ একাধিক সংঘর্ষ-এ ক্ষতিগ্রস্থ এলাকা। বিভিন্ন সম্প্রদায়ের প্রধানদের সঙ্গে কথাও বলেন। দোভালের এই উপস্থিতিই বলছে, কোন জায়গায় পৌঁছেছে দিল্লির অবস্থা! বুধবার সকালেই গৃহমন্ত্রক জানিয়েছে, দিল্লি পরিস্থিতি সামলাতে দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার অজিত দোভালকে। তিনি গোটা বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভাকে জানাবেন।

হাতে ক্ষমতা পেয়েই অবস্থা আয়ত্তে আনতে দিল্লি পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। গোটা ঘটনা নিজে তদারকি করছেন অজিত দোভাল। বুধবার সকালেও সেলামপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। তবে দোভাল দায়িত্ব নেওয়ার পর দিল্লিতে নতুন করে কোনো সংঘর্ষ-এর খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment