BREAKING: পুজোর মণ্ডপে নো এন্ট্রি জোন মামলায় আদালতের রায় ঘোষণা, মিলবে কি দর্শকের প্রবেশের অনুমতি?

ফোরাম অফ দুর্গোৎসব-এর আবেদনে সাড়া দিল না আদালত, বহাল থাকল আগের নিয়মই। তবে মণ্ডপে প্রবেশাধিকার নিয়ে কিছুটা ছাড় পাওয়া গেছে। আদালতের রায়ের ভিত্তিতে ছোটো পুজোয় জোন ও বড় পুজোয় ৪৫ জনকে মণ্ডপে ঢোকার অনুমতি দেওয়া হল। কিন্তু দর্শকের জন্য কোনও ছাড় মেলেনি।

কিন্তু মণ্ডপে নো এন্ট্রি জোনে কড়াকড়ি সামান্য শিথিল করা হল কি আদৌ? নো এন্ট্রি জোনের কড়াকড়ি শিথিল করা ও দফায় দফায় দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করতে দেওয়ার জন্য পুজোর রিভিউ মামলার এই আর্জি জানিয়েছিলেন হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন উঠেছিল, শুধু মণ্ডপ পরিদর্শন নয়, পুজোয় আনুষাঙ্গিক আরও অনেক কাজ থাকে। সে ক্ষেত্রে এতো কম মানুষের দ্বারা পুজোর জোগাড় কী করে সম্ভব। তাছাড়া আদালতের এই নির্দেশের জন্য বাদ পড়তে পারে অঞ্জলি ও সিঁদুর খেলাও। এই বিষয়ে হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুজোর রিভিউ মামলার আর্জিতে জানান, সিঁদুর খেলা নিয়ে নারীদের আবেগ কাজ করে, তাই সেই কথা মাথায় রেখে সিঁদুর খেলার জন্য মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হোক তাদের। এছাড়াও, রাতের দিকে নো এন্ট্রি জোনের কড়াকড়ি সামান্য শিথিল করা হোক। কিন্তু সাড়া মিলল না কোনও আবেদনেই। মণ্ডপে ঢোকার অধিকার নেই দর্শনার্থীদের। এমনকি, মণ্ডপে ঢুকতে বাধা ঢাকিদেরও। ঢাকিদের সবসময় মাস্ক পরে থাকা বাঞ্ছনীয়। তাছাড়া মেনে চলতে হবে অন্যান্য স্বাস্থ্যবিধিও। তবে সিঁদুর খেলা বা অঞ্জলি দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও মেলেনি আদালতের পক্ষ থেকে।

আরও অন্যান্য খবর